প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪ ০৮:০৬ এএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪ ১১:২১ এএম
রাজধানীর ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন প্রধানমন্ত্রী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টার কিছু সময় পর রাজধানীর ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি। প্রধানমন্ত্রীর পর একই কেন্দ্রে ভোট দিয়েছেন তার মেয়ে সায়মা ওয়াজেদ।
ভোটাধিকার প্রয়োগের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগ সভাপতি।
প্রধানমন্ত্রী গোপালগঞ্জ-৩ আসনের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন কমিশনে দাখিল করা আওয়ামী লীগ সভাপতির হলফনামায় তার বাসার ঠিকানা উল্লেখ করা হয়েছে ধানমন্ডি-৫ নম্বর সড়কে অবস্থিত সুধাসদন।
এ বাড়ি ঢাকা-১০ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত। এ আসনে এবার নৌকার প্রার্থী অভিনেতা ফেরদৌস আহমেদ। ফলে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া এই প্রার্থীর কপালে জুটেছে প্রধানমন্ত্রীর ভোট।