প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪ ১৮:৪০ পিএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪ ১৯:৫১ পিএম
বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। প্রবা ফটো
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যে কোনো সহিংসতা ও নাশকতারোধে বিজিবি সদস্যদের সদা তৎপর থাকার আহ্বান জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।
বুধবার (৩ জানুয়ারি) ঢাকা সেক্টরের আওতাধীন নির্বাচনী এলাকা শরীয়তপুর ও মাদারীপুর জেলায় বিজিবির নির্বাচনী বেজ ক্যাম্প পরিদর্শনে গিয়ে বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।
এ সময় বিজিবি মহাপরিচালক বলেন, ‘ভোটাররা যাতে স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে আসতে পারে, তার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এবং নির্বাচনকালীন দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবিকে সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে কাজ করতে হবে।’
এসময়, বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিজিবির ঢাকা সেক্টরের সেক্টর কমান্ডারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।