প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪ ১৩:১১ পিএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪ ১৩:৪০ পিএম
ছবি : সংগৃহীত
উত্তরাঞ্চলের তিন জেলায় মৃদু ৮-১০ ডিগ্রি এবং মাঝারি ৬-৮ ডিগ্রি শৈত্যপ্রবাহ বইছে। এ শৈত্যপ্রবাহ আরও দুই দিন থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)।
আবহাওয়াবিদ মো. বজলুর রশিদের দেওয়া সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার (৩ জানুয়ারি) সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় সেখানে তাপমাত্রা ছিল ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুর ও নীলফামারীতে মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে।
দিনাজপুরে তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি ও নীলফামারীতে ১০ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। তা ছাড়া দিনাজপুরের সৈয়দপুরে ১০ দশমিক ৪ ডিগ্রি, রাজারহাটে ১০ দশমিক ৫ ডিগ্রি ও রংপুরে ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
রাজশাহী বিভাগের মধ্যে রাজশাহীতে ১০ দশমিক ৮ ডিগ্রি, নওগাঁর বদলগাছীতে ১১ দশমিক শূন্য ডিগ্রি ও বগুড়ায় ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, ‘রংপুর বিভাগে শুরু হওয়া মাঝারি ও মৃদু শৈত্যপ্রবাহ আরও দুই দিন (শুক্রবার) পর্যন্ত থাকবে। এটি বিক্ষিপ্তভাবে রাজশাহী বিভাগের কোথাও ছড়াতে পারে। এর বাইরে চুয়াডাঙ্গার দিকে ছড়াতে পারে।