× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচন ব্যর্থ হলে রাষ্ট্র ব্যর্থ হবে : ইসি আনিছুর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪ ১৪:৪৯ পিএম

আপডেট : ০২ জানুয়ারি ২০২৪ ১৫:৩৭ পিএম

নির্বাচন ব্যর্থ হলে রাষ্ট্র ব্যর্থ হবে : ইসি আনিছুর

নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান বলেছেন, ‘আমরা সর্বাধিক বিচারিক হাকিম নিয়োগ করেছি এবারের ভোটে। আমাদের উদ্দেশ্য একটাই, অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। কোনো কারণে যদি অবাধ, গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন না করতে পারি, যদি কোনো কারণে ব্যর্থ হয়, তাহলে আমাদের রাষ্ট্র নিজেই ব্যর্থ রাষ্ট্র হয়ে যাবে। আমরা সেটা চাইব না, কারণ আমরা সমগ্র বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাব।’

মঙ্গলবার (২ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আনিছুর বলেন, ‘আমরা মনে করি, আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য ভোট অবাধ ও গ্রহণযোগ্য করা। রাষ্ট্রের দায়িত্ব সংবিধানে স্পষ্ট উল্লেখ আছে, ভোটের সময় রাষ্টের সব নির্বাহী বিভাগ সুষ্ঠু ভোট করতে নির্বাচন কমিশনকে সহায়তা করবে। সবার দায়িত্ব নির্বাচন কমিশনকে সহায়তা করা। তারই অংশ হিসেবে আমরা সবাই সাংবিধানিক দায়িত্ব পালন করব। কোনোভাবেই এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ হতে দেওয়া যাবে না। যখন যে পদক্ষেপ নেওয়া দরকার, সময়ক্ষেপণ না করে দ্রুত পদক্ষেপ নিতে হবে।’

নির্বাচন কমিশনার আরও বলেন, ‘দায়িত্ব পালনে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। কে কোন দল, কোন মত, কোন পথ এটা দেখা যাবে না। কে কোন দল কারও পক্ষেই কেউ কাজ করছে না। একাধিক স্তরে পরিবর্তন ও প্রত্যাহার হয়েছে। অনেক গুরুত্বপূর্ণ কর্মকর্তা বদলি হয়েছে। কোনোটাই বিনা কারণে করা হয়নি। কোথাও কোনো নির্দেশনা কোথাও থেকে যাবে না। নির্দেশনা একটাই যেটা পরিষ্কার- অবাধ সুস্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। যারা মাঠে থাকবেন তারা সবাই সঠিক দায়িত্ব পালন করবেন।’

বিএনপির অসহযোগ আন্দোলনকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘একটা রাজনৈতিক কর্মসূচি চলছে, সেটা হলো নির্বাচন প্রতিহত করা এবং অসহযোগিতা করা। যদিও যতদূর জানি, তারা সহিংস কোনো কাজে যাবেন না বলে মনে হচ্ছে।’

দশম জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে ইসি বলেন, ‘২০১৪ সালে ব্যাপক সহিংসতা হয়েছিল, ভোটকেন্দ্র জ্বালিয়ে দিয়েছিল। যানবাহনে অগ্নিসংযোগ প্রাণহানির ঘটনা ঘটেছিল। এবার সেই রকম কোনো অবস্থার সৃষ্টি হবে না। অন্য যেকোনো নির্বাচনের চেয়ে এবার সহিংসতা নাই বলা চলে। আচরণবিধি লঙ্ঘনও অন্য নির্বাচনের তুলনায় এবার কম। এতে আমরা সন্তুষ্ট তা নয়, আমরা মনে করি এটা আরও কম হওয়া দরকার। কোনো ঘটনা না ঘটাই ভালো।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা