× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুষ্ঠু ভোট না হলে সব থমকে যেতে পারে : ইসি আনিছুর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩ ১২:৪৯ পিএম

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩ ১৫:৫৭ পিএম

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান। ফাইল ফটো

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান। ফাইল ফটো

সুষ্ঠু ভোট না হলে ‘ব্যবসা-বাণিজ্যসহ সবকিছু থমকে যাওয়ার সম্ভাবনা রয়েছে’ বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান। একই সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, ‘সুষ্ঠু ভোট না হলে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে।’

রবিবার (৩১ ডিসেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক্সিকিউটিভ (নির্বাহী) ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ইসি আনিছুর রহমান বলেন, ‘আমাদের দিকে সমগ্র বিশ্ব তাকিয়ে আছে। এই নির্বাচন সুষ্ঠু, সুন্দর এবং গ্রহণযোগ্য না করতে পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত। বাংলাদেশ সকল বিষয়; বিশেষ করে আর্থিক, সামাজিক, ব্যবসা বাণিজ্যসহ সবকিছু থমকে যাওয়ার সম্ভাবনা থাকে, বাংলাদেশ হয়তোবা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।’

তিনি আরও বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ৬ দিন পর। নির্বাচনকে যেকোনো মূল্যে সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক করতে হবে। সেই উদ্দেশ্যে ২৮ নভেম্বর থেকে মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আছেন, আচরণবিধি প্রতিপালনে কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। এবারই প্রথম প্রতিটা আসনভিত্তিক সার্বক্ষণিক জুডিসিয়াল অফিসার দিয়ে ইলেকটোরাল ইনকোয়ারি করা হয়েছে। উভয়ই মাঠে খুব ভালো কাজ করেছেন। এক মাসের ও বেশি সময় পুরো মাঠ চষে বেড়িয়েছি। সিইসিসহ অন্য কমিশনাররা দেশের বিভিন্ন স্থানে গিয়েছেন।’

ইসি বলেন, ‘আমরা লক্ষ করেছি আচরণবিধি প্রতিপালনে নিরলস প্রচেষ্টা চালিয়ে গেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। একই সঙ্গে যেই অভিযোগগুলো তাদের কাছে এসেছে, তারা যেটা সমাধান করতে পারেনি বা রিটার্নিং, সহকারী রিটার্নিং অফিসার সেগুলো ইলেকটোরাল ইনকোয়ারি কমিটিকে দিয়েছে, তারা কারও কারও হাজিরা চেয়েছে। কাউকে শোকজ করেছে, লিখিত ব্যাখ্যা চেয়েছ এইভাবে তারা নিষ্পত্তি করেছে। কিছু আমাদের কাছে এসেছে, আমরা সেগুলোর ব্যবস্থা নিয়েছি।’

অনুষ্ঠানে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলমের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্সসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা