× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৬ বছরে দেশে দারিদ্র্যের হার কমেছে ৫.৬ শতাংশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩ ১৩:০৩ পিএম

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩ ১৬:১৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দেশে ছয় বছরে (২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত) জাতীয় পর্যায়ে দারিদ্র্যের হার ৫ দশমিক ৬ শতাংশের মতো কমে দাঁড়িয়েছে ১৮ দশমিক ৭ শতাংশে। তবে পূর্বের মতো শহরের চেয়ে পল্লী অঞ্চলে দারিদ্র্যের হার এখনও বেশি। এ সময়ে পল্লী অঞ্চলে ৬ বছরে দারিদ্র্যের হার কমেছে ৫ দশমিক ৯ ও শহরাঞ্চলে ৪ দশমিক ২ শতাংশ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ১৭তম হাউজহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভে (এইচআইইএস) প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়। 

বুধবার (২৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওস্থ বিবিএস ভবনে অনুষ্ঠিত অনুষ্ঠানে মূল প্রতিবেদনটি তুলে ধরেন প্রকল্পটির পরিচালক মহিউদ্দিন আহমেদ।

জরিপটি ২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ১৪ হাজার ৪ শতাধিক পরিবারের ১২ মাসের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়। সেখানে পল্লী ও শহরাঞ্চলের থেকে ৭ হাজার ২০০ করে পরিবার অন্তর্ভুক্ত ছিল।

প্রতিবেদনে বলা হয়, বর্তমানে জাতীয় পর্যায়ে দারিদ্র্যের হার ১৮ দশমিক ৭ শতাংশ। যা ২০১৬ সালে ছিল ২৪ দশমিক ৩ শতাংশ। পল্লী অঞ্চলে দারিদ্র্যের হার ২০ দশমিক ৫ শতাংশ ও শহরাঞ্চলে ১৪ দশমিক ৭ শতাংশ, যা ২০১৬ সালে ছিল ২৬ দশমিক ৪ শতাংশ ও ১৮ দশমিক ৯ শতাংশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা