× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জালভোট পড়লে ভোটগ্রহণ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হবে : ইসি আহসান

পিরোজপুর প্রতিবেদক

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩ ১৫:৪৬ পিএম

পিরোজপুর জেলা প্রশাসকের কক্ষে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব.) মো. আহসান হাববি খান। প্রবা ফটো

পিরোজপুর জেলা প্রশাসকের কক্ষে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব.) মো. আহসান হাববি খান। প্রবা ফটো

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব.) মো. আহসান হাববি খান বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো কেন্দ্রে জালভোট প্রয়োগের প্রমাণ পাওয়া গেলে ওই কেন্দ্রের ভোটগ্রহণ ভোটগ্রহণ কর্মকর্তাকে (প্রিজাইডিং অফিসার) চাকরিচ্যুত করা হবে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে পিরোজপুর জেলা প্রশাসকের কক্ষে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে পিরোজপুর ও ঝালকাঠী জেলার ৫টি আসনের প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এই নির্বাচন কমিশনার।

আহসান হাবিব খান বলেন, ‘নির্বাচনে কোনো ধরনের কারচুপি করার সূযোগ নেই। কোনো কেন্দ্রে জালভোট প্রয়োগের প্রমাণ পেলে ওই কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করা হবে, কেন্দ্রের প্রিজাডিং অফিসারকে চাকুরিচ্যুত করা হবে। ওই কেন্দ্রের নির্বাচন সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যাবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনের দায়িত্ব পালনকালে সাংবাদিকদের কেউ কোনো ক্ষতি করলে অভিযুক্তকে কারাদন্ডের বিধান রাখা হয়েছে। নির্বাচন সম্পূর্ন প্রভাবমুক্ত হবে। গোপন বুথ ছাড়া সাংবাদিকরা সব জায়গায় যেতে পারবেন।’

ইসি আহসান বলেন, ‘আমরা বিশ্বকে দেখাতে চাই, একটি অবাধ-নিরপেক্ষ নির্বাচন। একটি দৃষ্টান্ত স্থাপন করে অন্যদের জন্য অনুকরনীয় নির্বাচন করতে চাই।’

পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে বরশিাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি মো. জামিল হাসান, পিরোজপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মাদ জাহেদুর রহমা, ঝালকাঠী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম, পিরোজপুর জেলা পুলিশ সুপার (এসপি) মুহাম্মাদ শরীফুল ইসলাম, ঝালকাঠী জেলা পুলিশ সুপার (এসপি) মো. আফরুজুল হক টুটুল প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা