× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোট গণনার হিসাব কেন্দ্র থেকে সরাসরি আসবে নির্বাচন কমিশনে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩ ১৮:৩৭ পিএম

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩ ২০:৩০ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনার হিসাব ভোটকেন্দ্র থেকে সরাসরি নির্বাচন কমিশনে পাঠানো হবে। এ সংক্রান্ত একটি নির্দেশনা সারা দেশে রিটার্নিং কর্মকর্তাদের পাঠিয়েছেন ইসির উপসচিব আতিয়ার রহমান। 

নির্দেশনায় ইসি জানায়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৩৬ অনুচ্ছেদের (১৫) দফার বিধান অনুসারে প্রিজাইডিং অফিসার ভোটকেন্দ্র থেকে সরাসরি ডাকযোগে নির্বাচন কমিশনে ভোটগণনার বিবরণীর অনুলিপি পাঠাবেন। এজন্য প্রত্যেক প্রিজাইডিং অফিসারকে একটি করে বিশেষ খাম সরবরাহ করতে হবে। ইতোমধ্যে এ বিশেষ খাম নির্বাচন কমিশন সচিবালয় থেকে সংশ্লিষ্ট জেলায় সরবরাহ করা হয়েছে। ভোট গণনার বিবরণী যথাযথভাবে নির্বাচন কমিশনে পৌঁছানোর জন্য প্রিজাইডিং অফিসাররা ভোট গণনার বিবরণী বীমা করা ডাকযোগে অথবা রেজিস্টার্ড ডাকযোগে পাঠাবেন এবং প্রিজাইডিং অফিসার সংশ্লিষ্ট পোস্ট অফিস থেকে প্রাপ্তি স্বীকারও গ্রহণ করবেন।

তবে এজন্য প্রিজাইডিং অফিসার অগ্রিম ডাকমাশুল পরিশোধ করার প্রয়োজন নেই অর্থাৎ প্রিজাইডিং অফিসারের ভোটগণনার বিবরণী পাঠানোর জন্য নির্ধারিত খামে কোনো স্ট্যাম্প সংযোজনের প্রয়োজন হবে না জানিয়েছে নির্বাচন কমিশন।

চিঠিতে আরও বলা হয়েছে, প্রয়োজনীয় ডাক মাশুল ডাক বিভাগকে “বুক এডজাস্টমেন্ট” এর মাধ্যমে পরিশাধ করা হবে। এ বিষয়ে প্রিজাইডিং অফিসারকে সুষ্পষ্টভাবে রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসার নির্দেশনা দেবেন। 

নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং অফিসাররা জেলা ও উপজেলার প্রধান পোস্ট অফিসে অথবা ভোটকেন্দ্রের কাছাকাছি সুবিধাজনক অন্য কোনো পোস্ট অফিসে ভোট গণনার বিবরণী পোস্ট করবেন– উল্লেখ করে ইসির চিঠিতে আরও বলা হয়েছে, ভোটগ্রহণের দিন পোস্ট অফিস সারা রাত প্রয়োজনবোধে পরদিন সকাল পর্যন্ত খোলা রেখে (পরবর্তীতে অফিস সময়ের মধ্যে) ডাকযোগে ভোটগণনার বিবরণী পাঠানোর বিশেষ খাম যাতে নির্বাচন কমিশন সচিবালয়ে পৌঁছানোর ব্যবস্থা করা যায় সেজন্য নির্বাচন কমিশন সচিবালয় থেকে ডাক বিভাগকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে যথাযথ কার্যক্রম গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা