× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দ্বাদশ নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩ ০০:০৯ এএম

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩ ১১:১৮ এএম

দ্বাদশ নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় এসেছে যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) ও ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) পাঁচ সদস্যের যৌথ প্রতিনিধিদল।

গত শনিবার আইআরআইয়ের ওয়েবসাইটে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, যৌথ প্রতিনিধিদল ৭ জানুয়ারি অনুষ্ঠেয় সংসদ নির্বাচনের আগে, নির্বাচনের সময় ও পরে সম্ভাব্য নির্বাচনী সহিংসতার পরিস্থিতির ওপর নজর রেখে একটি সীমিত মূল্যায়ন করবে।

দলটিতে পাঁচজন বিশ্লেষক আছেন। তারা বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে অনুমতি পেয়েছেন। তারা ছয় থেকে আট সপ্তাহ বাংলাদেশে অবস্থান করবেন।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, প্রতিনিধি দল নির্বাচনী সহিংসতা, আন্তঃদলীয় সহিংসতা, নারী ও অন্যান্য প্রান্তিক গোষ্ঠী লক্ষ্য করে সহিংসতা, অনলাইন হয়রানি ও হুমকি, সেই সঙ্গে এ ধরনের সহিংসতা মোকাবিলায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভূমিকা মূল্যায়ন করবে। নির্বাচনি প্রক্রিয়া শেষে প্রতিনিধি দলটি ভবিষ্যতে নির্বাচনী সহিংসতা কমাতে গঠনমূলক সুপারিশ করবে। সেই সঙ্গে নির্বাচনী সহিংসতার ওপর একটি মূল্যায়ন প্রতিবেদনও উপস্থাপন করবে।

এর আগে এনডিআই-আইআরআই’র যৌথ প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন গত ৮ থেকে ১১ অক্টোবর বাংলাদেশ সফর করে। সেই মিশন পাঁচ দফা সুপারিশ করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা