× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোটের দিন সাধারণ ছুটি চায় ইসি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩ ২১:৩৬ পিএম

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩ ২১:৫৭ পিএম

ভোটের দিন সাধারণ ছুটি চায় ইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি। ভোটের দিনে সাধারণ ছুটি ঘোষণা করতে সরকারকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য ইসির পক্ষ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।

রবিবার (২৪ জানুয়ারি) ইসির উপসচিব মো. আতিয়ার রহমানের পাঠানো চিঠিতে বলা হয়েছে, নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন অর্থাৎ ৭ জানুয়ারি সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা প্রয়োজন। নির্বাচন কমিশন ওই দিন সাধারণ ছুটি ঘোষণা করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে।

১৫ নভেম্বর তফসিল ঘোষণা দেন কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, নির্বাচনের ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ৩০ নভেম্বর, তা যাচাই-বাছাই চলে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল ১৭ ডিসেম্বর। ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়ার মধ্য দিয়ে শুরু হওয়া নির্বাচনী প্রচার শেষ হবে ৫ জানুয়ারি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা