× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাংবাদিকদের পরিপক্বতা দরকার : পররাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জ সংবাদদাতা

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২২ ১৮:২৬ পিএম

আপডেট : ২৯ অক্টোবর ২০২২ ১৮:৪২ পিএম

গোপালগঞ্জে সাংবাদিকদের সামনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ছবি : প্রবা

গোপালগঞ্জে সাংবাদিকদের সামনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ছবি : প্রবা

বাংলাদেশে যারা সাংবাদিকতা করেন তাদের পরিপক্বতা দরকার বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

শনিবার (২৯ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ‘আমাদের দেশে যারা সাংবাদিকতা করেন তাদের মধ্যে দুর্বলতা আছে। তাদের পরিপক্বতা দরকার। আপনারা সেভাবে সজাগ হলে আমি খুশি হব।’

গত ২৬ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বক্তব্য দেন মন্ত্রী। সেখানে তিনি বলেননি এমন কিছু কথা তার নামে প্রচার করা হয়েছে বলে মন্ত্রীর অভিযোগ।

তিনি বলেন, ‘আমেরিকা যুদ্ধবাজ এসব কথা আমার মুখেও আসেনি। কিন্তু ১৭টি মিডিয়া এ ধরনের মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক তথ্য দিয়েছে। যেসব সাংবাদিক এটা করেছেন তাদের জন্য লজ্জার বিষয়। আপনাদের জন্য দুঃখের বিষয়। আপনাদের সহকর্মীরা এ রকম বানোয়াট তথ্য প্রকাশ করেছে। তারা হয়তো বাংলা বোঝেন না, না হয় ইচ্ছা করেই মিথ্যা প্রচারণা করেছেন।’

মন্ত্রী আরও বলেন, ‘মিথ্যা প্রচারণার কারণে যেটি অসুবিধা হয়েছে, যুক্তরাষ্ট্র সরকার মনে করবে আমরা তাদের শত্রু। এমনভাবে প্রচারণা করা হয়েছে, যুক্তরাষ্ট্র সরকারকে শত্রু বানানোর প্রচেষ্টা করা হয়েছে। সাংবাদিকদের এখন গবেষণা করা উচিত, কেন এত নিম্নমানের সাংবাদিকতা হলো।’

এর আগে টুঙ্গিপাড়ায় সাবেক রাষ্ট্রদূতদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ফরমার বিসিএস অ্যাম্বাসেডরসের সদস্যদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমানের সমা‌ধিতে শ্রদ্ধা জানান মন্ত্রী। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি। সেখানে অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

প্রবা/টিকে/জেআই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা