× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রবাসীদের ক্ষতিপূরণের ৩ মিলিয়ন ডলার বাংলাদেশে পাঠিয়েছে রিয়াদ দূতাবাস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩ ১৮:২১ পিএম

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩ ২০:২৭ পিএম

সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাস। সংগৃহীত ছবি

সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাস। সংগৃহীত ছবি

আন্তর্জাতিক অভিবাসী দিবসে সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাস ঢাকার ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে ৩ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ প্রেরণ করেছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, সৌদি আরবে নভেম্বর মাসের বিভিন্ন সময়ে মৃত্যুবরণ করা ৬৫ জন বাংলাদেশি কর্মীর বকেয়া পাওনা, মৃত্যুজনিত ক্ষতিপূরণ ও ব্লাডমানি হিসেবে আদায় করা ২ দশমিক ৯ মিলিয়ন মার্কিন ডলার ঢাকার ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ‘ডেথ কমপেনসেশন ফান্ড’-এ প্রেরণ করা হয়েছে।

সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর নির্দেশে দূতাবাসের শ্রম কল্যাণ উইং সৌদি আরবে মৃত বাংলাদেশিদের বকেয়া বেতন, সার্ভিস বেনিফিট, দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ আদায় জোরদার কার্যক্রম শুরু করেছে। মৃত বাংলাদেশিদের বকেয়া বেতন, সার্ভিস বেনিফিট, দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ আদায় আরও দ্রুততর করার জন্য ইতোমধ্যে দুইটি সৌদি  ল‘ ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে।

এ সকল দাবি ও ক্ষতিপূরণ আদায় করে বাংলাদেশে প্রেরণ করায় নিহতদের পরিবার রাষ্ট্রদূতের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলেও বিবৃতিতে জানান।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা