× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাদক নিয়ন্ত্রণ ছাড়া প্রজন্মকে বাঁচাতে পারব না : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২২ ১৭:২৫ পিএম

আপডেট : ২৯ অক্টোবর ২০২২ ১৮:১০ পিএম

রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে আলোচনা সভা। ছবি : প্রবা

রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে আলোচনা সভা। ছবি : প্রবা

মাদক নিয়ন্ত্রণ করতে না পারলে ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানো যাবে না বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মন্তব্য করেছেন।

তিনি বলেন, ‘সমাজে এখনও কিছু চ্যালেঞ্জ রয়েছে। বাল্যবিবাহ-ইভটিজিং অনেক কমে গেছে। কিন্তু মাদক নিয়ন্ত্রণ করতে না পারলে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা বাঁচাতে পারব না। এখন সেখানে কাজ করতে হবে।’

শনিবার (২৯ অক্টোবর) কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি  হিসেবে এ বক্তব্য দেন। 

মন্ত্রী বলেন, ‘মাদক, জঙ্গি ও সন্ত্রাস দমনে আমরা যখন কঠিন সমস্যার মুখে পড়েছি, তখন প্রধানমন্ত্রী সর্বস্তরের জনতাকে আহ্বান করেছিলেন ঘুরে দাঁড়ানোর জন্য। সে সময় সকল শ্রেণি-পেশার মানুষ জঙ্গিদের বিরুদ্ধে জেগে উঠেছিল। আর আমরা অভূতপূর্ব সফলতা দেখেছিলাম। মানুষ যার যার জায়গা থেকে জঙ্গির বিরুদ্ধে দাঁড়িয়েছিল। জনগণ যখন পাশে থাকে, কোনো কিছুই আর অসাধ্য থাকে না।’

কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রম তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে সমাজকে আরও কীভাবে সুন্দর-পরিচ্ছন্ন বানানো যায়, সেটার উদাহরণ এখন সর্বত্র।

‘করোনা মহামারির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় যুবসমাজের কাজ ছিল না। সে সময় কিশোর গ্যাং তৈরি হয়েছিল মোড়ে মোড়ে। সেটার একটা কুপ্রভাব এখনও রয়েছে। সেখানেও আমাদের কাজ করতে হবে।’

মন্ত্রী বলেন, ‘আগে গ্রামে একটা বিচার ছিল। কমিউনিটি পুলিশিংয়ের লক্ষ্যটাও ঠিক ওই রকমই। আমরা নিজেরা যদি নিজেদের সমস্যাটুকু সমাধান করতে পারি, ক্রাইম অনেকটা কমে যাবে। আর পুলিশ তো সবসময়ই রয়েছে।

‘কমিউনিটি পুলিশিংয়ের কাজ হলো সমাজকে সহযোগিতা করা, যাতে অপরাধ সংঘটিত হওয়ার আগে জানিয়ে দেওয়া যায়, যাতে অপরাধীকে চিহ্নিত করতে সমাজ থেকে তথ্য সংগ্রহ করা যায়। এখানে আমরা শতভাগ সফল হয়েছি।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও অতিরিক্ত আইজিপি আতিকুল ইসলাম। মুখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।


প্রবা/টিকে/এমআই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা