× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সোমবার থেকে সারা দেশে ১৩ হাজার আনসার মোতায়েন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩ ২৩:১৪ পিএম

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩ ২৩:১৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রেল ও সড়ক পথে যোগাযোগ নির্বিঘ্ন রাখতে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সারা দেশে ১৩ হাজার আনসার সদস্য মোতায়েন করা হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে এক হাজার ৮৫১টি পয়েন্টে তারা দায়িত্ব পালন করবেন।

রবিবার (১৭ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

আনসার ভিডিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৬টা থেকে রেলস্টেশন, বাসস্ট্যান্ড, লঞ্চ ঘাট, সরকারি- বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনগুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করবেন তারা। এছাড়াও সড়ক ও রেল পথে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সতর্কভাবে দৃষ্টি রাখবেন তারা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা