× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সীমান্ত পরিস্থিতি নিয়ে মিয়ানমারের সঙ্গে বৈঠক রবিবার

কক্সবাজার অফিস

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২২ ০৮:৩১ এএম

আপডেট : ২৯ অক্টোবর ২০২২ ১১:১৬ এএম

বাংলাদেশ ও মিয়ানমারের পতাকা। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও মিয়ানমারের পতাকা। ছবি : সংগৃহীত

সীমান্তে চলমান উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে বাংলাদেশের সঙ্গে বৈঠক করতে সম্মত হয়েছে মিয়ানমার। রবিবার (৩০ অক্টোবর) কক্সবাজারের টেকনাফে দুই দেশের সীমান্ত রক্ষাকারী বাহিনী বিজিবি ও বিজিপির মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।

এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

তবে রবিবার বৈঠকটি কখন হবে এবং দুই দেশের কতজন করে প্রতিনিধি অংশগ্রহণ করবেন, তার বিস্তারিত জানাতে পারেননি তিনি।

শেখ খালিদ বলেন, প্রায় তিন মাস ধরে মিয়ানমারের অভ্যন্তরে চলমান গোলযোগ কেন্দ্র করে সীমান্তে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। এতে বাংলাদেশ সীমান্তের বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। সীমান্তের এ পরিস্থিতি নিয়ে শুরু থেকেই দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে নানা পর্যায়ে যোগাযোগ চলছিল। একাধিকবার বিজিপির কাছে চিঠি পাঠানোও হয়েছে।

তিনি আরও বলেন, ‘এর পরিপ্রেক্ষিতে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি বৈঠকে বসতে রাজি হয়েছে। এ নিয়ে রবিবার টেকনাফে বিজিবি ও বিজিপির মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে।’

তবে পতাকা বৈঠকে সীমান্তের উত্তেজনাকর পরিস্থিতির পাশাপাশি আর কী কী বিষয়ে আলোচনা হবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

শেখ খালিদ জানান, সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতিতে বিজিবি কড়া নজরদারি অব্যাহত রেখেছে।

প্রবা/এইচকে/জেও

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা