প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩ ১২:১৭ পিএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩ ১৯:১৫ পিএম
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও সিইসি কাজী হাবিবুল আউয়াল। ফাইল ফটো
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের নীতিগত অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
রবিবার (১৭ ডিসেম্বর) সকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ও ইসি সচিব মো. জাহাংগীর আলম বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যান।
বৈঠক শেষে ইসি সচিব সাংবাদিকদের বলেন, ‘কবে থেকে মোতায়েন করা হবে সে বিষয়ে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে।’
আজ বেলা সাড়ে ১১টার দিকে এ বৈঠক হয়।
গত ১১ ডিসেম্বর নির্বাচন কমিশন ২৯ ডিসেম্বর থেকে ১৩ দিনের জন্য সেনা মোতায়েনের নীতিগত সিদ্ধান্ত নেয়। সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান ওইদিন ঢাকার নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান।