× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচনে সেনা মোতায়েন নিয়ে কাল রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩ ১৩:৪৯ পিএম

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩ ১৩:৫৬ পিএম

সশস্ত্র বাহিনী। ছবি : সংগৃহীত

সশস্ত্র বাহিনী। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সশস্ত্র বাহিনী মোতায়েনের সুপারিশ নিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে আগামীকাল রবিবার  সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

রবিবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টায় এ সাক্ষাতের সময় নির্ধারণ করা হয়েছে। 

শনিবার (১৬ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কমিশন গত ১১ ডিসেম্বর সশস্ত্রবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লে. জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে বৈঠক করে আসন্ন সংসদ নির্বাচনে সশস্ত্র বাহিনী মোতায়েনের নীতিগত সিদ্ধান্ত নেয়। রবিবার রাষ্ট্রপতিকে এ বিষয়ে সুপারিশ করা হবে। রাষ্ট্রপতির অনুমতি নিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।

কমিশন সূত্র জানায়, এবার সশস্ত্রবাহিনীর মধ্যে সেনাবাহিনীর প্রায় ৪০ হাজার সদস্য মোতায়েন করা হতে পারে। উপকূলীয় এলাকায় নৌবাহিনীর সদস্যদের মোতায়েন করা হতে পারে। নির্বাচনে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ১৩ দিনের জন্য সেনা মোতায়েন হতে পারে। নির্বাচন হবে ৭ জানুয়ারি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা