× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিইসি আমার জানাশোনা লোক, নির্বাচন সুষ্ঠু হবে : শাহজাহান ওমর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩ ১৫:৫২ পিএম

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩ ১৬:৪৪ পিএম

ঝালকাঠি-১ আসনে নৌকার প্রার্থী শাহজাহান ওমর। ছবি : প্রবা

ঝালকাঠি-১ আসনে নৌকার প্রার্থী শাহজাহান ওমর। ছবি : প্রবা

নিজের প্রার্থিতা টিকে থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর  শাহজাহান ওমর বললেন, এই ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন হবে। সিইসি কাজী হাবিবুল আউয়াল আমার জানাশোনা লোক।

বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়া ব্যারিস্টার শাহজাহান ওমরের বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ তুলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিরুজ্জামান তার প্রার্থিতা বাতিল করতে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন।

শুক্রবার (১৫ ডিসেম্বর) চূড়ান্ত শুনানি করে নির্বাচন কমিশন ওই আপিল নাকচ করেন। অর্থাৎ শাহজাহান ওমরের  প্রার্থিতা বহাল থাকল। নিজের পক্ষে আপিলের রায় পাওয়ার পর দুপুরে সাংবাদিকদের কাছে প্রধান নির্বাচন কমিশনারের প্রশংসা করেন তিনি।

ঝালকাঠি-১ আসনে নৌকার এই প্রার্থী বলেন, মিথ্যা হলফনামা দেওয়ার অভ্যাস আমার নেই। অভিযোগকারী মিথ্যা কথা বলেছেন। ইসিতে আমি ন্যায়বিচার পেয়েছি। ছোটবেলা থেকে নির্বাচন করে আসছি, আবার নির্বাচন করব।

অতীতে সিইসির নির্বাচন পরিচালনা নিয়ে বিএনপিসহ বিরোধী দলের অভিযোগ ছিল। এবার ভোট কেমন হবে এমন প্রশ্নের জবাবে শাহজাহান ওমর বলেন, হাবিবুল আমার জানাশোনা। হি ওয়াজ জয়েন্ট সেক্রেটারি উইথ মি। পরে ওখান থেকে এডিশনাল সেক্রেটারি হয়েছে। হি ইজ ভেরি ক্যাপাবল অফিসার। ওনার আমলে সুষ্ঠু ভোট হবে, আমি আশাবাদী।

ত ৩ ডিসেম্বর ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য বজলুল হক হারুনের মনোনয়নপত্র বাতিল করা হয়। 

প্রতিষ্ঠালগ্ন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে ছিলেন ব্যারিস্টার শাহজাহান ওমর। দলটির জ্যেষ্ঠ নেতাদের মধ্যে অন্যতম তিনি। দলের ভাইস চেয়ারম্যান হিসেবে সরকারবিরোধী আন্দোলন-সংগ্রামেও ছিলেন সক্রিয়।

২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রাজনৈতিক সহিংসতার মামলায় গ্রেপ্তার হয়েছিলেন প্রবীণ এ রাজনীতিক। দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ দিনের একদিন আগে জেল থেকে ছাড়া পান। পর দিন সারা জীবনের রাজনৈতিক প্ল্যাটফরম ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়ে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দেন শাহজাহান ওমর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা