× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোমেন-শাহরিয়ারের যুক্তরাষ্ট্র ‘ম্যানেজ’ হয়ে যাওয়ার বক্তব্য প্রসঙ্গে যা বলল ওয়াশিংটন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩ ১৬:০০ পিএম

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩ ১৬:২০ পিএম

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের মুখপাত্র ম্যাথু মিলার। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের মুখপাত্র ম্যাথু মিলার। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিষেধজ্ঞাসহ নানা ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন দেশটির পররাষ্ট্র বিভাগের মুখপাত্র ম্যাথিউ মিলার। বুধবার (১৩ ডিসেম্বর) নিয়মিত ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। এ সময় এক সাংবাদিক বলেন, পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী দাবি করেছেন, তারা যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করে ফেলবেন। নতুন সরকার গঠন করার পর যুক্তরাষ্ট্র সেই সরকারকে স্বীকৃতি দেবে বলেও তারা দাবি করেছেন। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্য কী?

জবাবে মিলার বলেন, ’বাংলাদেশে বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে গণগ্রেপ্তার ও কারাগারে নির্যাতনের খবরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা সব পক্ষকে সংযম প্রদর্শন ও সহিংসতা এড়ানোর আহ্বান জানাচ্ছি। আমরা বাংলাদেশ সরকারকে এমন একটি পরিবেশ তৈরি করতে সব অংশীদারের সঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছি, যেখানে সবাই সহিংসতা বা প্রতিশোধের ভয় ছাড়াই প্রাকনির্বাচন ও নির্বাচনী পরিবেশে অবাধে অংশগ্রহণ করতে পারে। আমরা বিশ্বাস করি, সুস্থ গণতান্ত্রিক ধারায় ভিন্নমতের কথা বলার স্বাধীনতা, সংলাপ ও আলোচনার মাধ্যমে উপকৃত হওয়া যায়।’

সংবাদ সম্মেলনের একেবারে শেষে আরেক সংবাদিক নির্বাচনের আগেই বাংলাদেশের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হবে কি না জানতে চান। তিনি বলেন, ’বাংলাদেশ নিয়ে অনেকেই প্রশ্ন করছেন। ৭ জানুয়ারি নির্বাচনের আগে বাংলাদেশের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের কোনো নতুন খবর আছে কি?’

এ প্রশ্নের জবাবে মিলার বলেন, ’আমার কাছে ঘোষণা করার মতো এ মুহূর্তে নতুন কোনো নিষেধাজ্ঞা নেই। কোনো দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আগে আমরা তা প্রকাশ করি না। এটাই আমাদের দীর্ঘদিনের রীতি।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা