× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুনামগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী শামসুলের আপিল নামঞ্জুর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৩ ১৪:৩২ পিএম

আগারগাঁও নির্বাচন কমিশনে আপিল শুনানিতে অংশ নেন শামসুল হক চৌধুরী। ছবি : সংগৃহীত

আগারগাঁও নির্বাচন কমিশনে আপিল শুনানিতে অংশ নেন শামসুল হক চৌধুরী। ছবি : সংগৃহীত

সুনামগঞ্জ-২ আসনের আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন মোট ৬ জন প্রার্থী। তাদের মধ্যে পুলিশ প্রধানের ভাই চৌধুরী আব্দুল্লাহ আল মামুদ (আল-আমিন চৌধুরী) আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন বৈধতা পেয়েছেন। তবে স্বতন্ত্র প্রার্থী শ্রমিক লীগের যুক্তরাজ্য শাখার সভাপতি ড. মো. শামসুল হক চৌধুরীর মনোনয়ন আটকে যায়। আপিলেও তার মনোনয়ন আজ নামঞ্জুর করে নির্বাচন কমিশন।

বুধবার (১৩ ডিসেম্বর) সকালে আগারগাঁও নির্বাচন কমিশনে আপিল শুনানিতে অংশ নেন শামসুল হক চৌধুরী।

আপিল নামঞ্জুর হওয়ায় ড. মো. শামসুল হক চৌধুরী (আওয়ামী লীগ) উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, ‘আমি নিয়ম মেনেই মনোনয়নপত্র দাখিল করেছিলাম। ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের মধ্যে জেলা রিটার্নিং অফিস দৈবচয়নের ভিত্তিতে ১০ জন ভোটারের তথ্য যাচাই করে। কয়েকজনের সত্যতা পায়, কয়েকজনের না পেয়ে আমার মনোনয়ন বাতিল করেন। আমি নির্বাচন কমিশনে আপিল করেছিলাম।’

শামসুল হক চৌধুরী বলেন, ‘আপিলেও আজ আমার মনোনয়ন নামঞ্জুর করা হয়েছে। শুনানিতে আমি সন্তুষ্ট হতে পারিনি। কারণ যেসব ভোটারের তথ্য যাচাই-বাছাই করে আমার মনোনয়ন বাতিল করা হয়েছিল। তাদের সঙ্গে করেই আপিল শুনানিতে অংশ নিয়েছিলাম। সেই প্রত্যন্ত অঞ্চল থেকে ভোটারদের নিয়ে এসেছি। অথচ ইসি ভোটারদের কথাই শুনতে চায়নি।’

তিনি বলেন, ‘আমি চেয়েছিলাম নির্বাচন উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতামূলক হোক। দুর্ভাগ্যজনকভাবে তা হচ্ছে না। অংশগ্রহণমূলক নির্বাচন করতে হলে সবাইকে নির্বাচনে আনতে হবে, সেখানে স্বতন্ত্র প্রার্থীদের বাতিল করা হচ্ছে।’ 

শামসুল হক চৌধুরী বলেন, ‘আমি মনে করি, এলাকায় আমার ভোট ব্যাংক ও জনপ্রিয়তা আছে। তাই যিনি আমার প্রতিদ্বন্দ্বি তিনি ঈর্ষান্বিত হয়ে প্রভাব বিস্তার করছেন, যে কারণে আমার মনোনয়ন বাতিল করা হয়েছে। আমি এখন এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবো।’

সুনামগঞ্জ-২ আসনে ছয় প্রার্থী মনোনয়ন তুলেছিলেন। তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চৌধুরী আব্দুল্লাহ আল মামুদ (আল-আমিন চৌধুরী), স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য জয়া সেন গুপ্তা (আ.লীগ), স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান (আ.লীগ), যুক্তরাজ্য শ্রমিক লীগের সভাপতি ড. মো. শামসুল হক চৌধুরী (আ.লীগ), গণতন্ত্রী পার্টি মিহির রঞ্জন দাস ও স্বতন্ত্র প্রার্থী ঋতেষ রঞ্জন দেব।

তাদের মধ্যে যাচাইবাছাই শেষে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চৌধুরী আব্দুল্লাহ আল মামুদসহ বৈধতা পান তিন প্রার্থী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা