× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যশোর-৪

আওয়ামী লীগ প্রার্থী এনামুল হক বাবুলের প্রার্থিতা বাতিল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৩ ১২:৩১ পিএম

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩ ১৪:৫৩ পিএম

আওয়ামী লীগ প্রার্থী এনামুল হক বাবুল। ফাইল ছবি

আওয়ামী লীগ প্রার্থী এনামুল হক বাবুল। ফাইল ছবি

যশোর-৪ আসনে আওয়ামী লীগ প্রার্থী এনামুল হক বাবুলের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন ( ইসি)। বুধবার (১৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে তার প্রার্থিতা বাতিল ঘোষণা করে কমিশন।

এর আগে মনোনয়নপত্র বাছাইয়ের রিটার্নিং অফিসার এনামুল হকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। রিটার্নিং অফিসারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ তুলে নির্বাচন কমিশনে আপিল করেন একই আসনের আরেক প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের সুকৃতি কুমার মণ্ডল। ওই আপিলের শুনানির শেষে আজ বুধবার প্রার্থিতা বাতিল  ঘোষণা করে নির্বাচন কমিশন।

প্রার্থিতা বাতিল হওয়া প্রসঙ্গে এনামুল হক বাবুল বলেন, ‘এ রায়ের বিরুদ্ধে আমি উচ্চ আদালতে আপিল করব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা