যশোর-৪
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৩ ১২:৩১ পিএম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩ ১৪:৫৩ পিএম
আওয়ামী লীগ প্রার্থী এনামুল হক বাবুল। ফাইল ছবি
যশোর-৪ আসনে আওয়ামী লীগ প্রার্থী এনামুল হক বাবুলের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন ( ইসি)। বুধবার (১৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে তার প্রার্থিতা বাতিল ঘোষণা করে কমিশন।
এর আগে মনোনয়নপত্র বাছাইয়ের রিটার্নিং অফিসার এনামুল হকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। রিটার্নিং অফিসারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ তুলে নির্বাচন কমিশনে আপিল করেন একই আসনের আরেক প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের সুকৃতি কুমার মণ্ডল। ওই আপিলের শুনানির শেষে আজ বুধবার প্রার্থিতা বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
প্রার্থিতা বাতিল হওয়া প্রসঙ্গে এনামুল হক বাবুল বলেন, ‘এ রায়ের বিরুদ্ধে আমি উচ্চ আদালতে আপিল করব।’