× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিবৃতি

পোশাক শ্রমিকদের অধিকার রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নিন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৩ ০০:৪৫ এএম

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩ ১০:৫২ এএম

পোশাক শ্রমিকদের অধিকার রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নিন

পোশাক শ্রমিকদের সংগঠন, সমাবেশ ও অভিব্যক্তি প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে সরকারকে আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

সেই সঙ্গে কর্মক্ষেত্রে জখম বা মৃত্যু হলে শ্রমিক কিংবা তার ওপর নির্ভরশীলরা যাতে পর্যাপ্ত  ক্ষতিপূরণ সময়মতো পেতে পারেন তা নিশ্চিত করতে বিদ্যমান আইনে প্রয়োজনীয় পরিবর্তন আনার কথাও বলছে মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক বেসরকারি সংস্থাটি।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) এক বিবৃতিতে এ আহ্বান জানায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

বিবৃতিতে বলা হয়, মত প্রকাশ ও শান্তিপূর্ণ সমাবেশ করার স্বাধীনতা এবং ন্যায্য মজুরি নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশের শ্রমিকরা নানা প্রতিবন্ধকতার শিকার হন। এ অঞ্চলের মধ্যে বাংলাদেশের শ্রমিকরা চরম ঝুঁকি নিয়ে ন্যূনতম মজুরিতে কাজ করছেন।

সাত পৃষ্ঠার বিবৃতিতে আরও বলা হয়, ন্যূনতম মজুরি বোর্ডর সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে চলতি বছরের ৩০ অক্টোবর থেকে ৮ নভেম্বরের মধ্যে অন্তত চারজন শ্রমিকের মৃত্যু হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা