× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সারা দেশে ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩ ১১:০৬ এএম

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩ ১১:১৫ এএম

ফাইল ছবি

ফাইল ছবি

১১ দফায় বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা ৩৬ ঘণ্টার অবরোধের প্রথম দিনে নাশকতা এড়াতে সারা দেশে ১৫২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া ঢাকা ও আশপাশের জেলায় ১৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শরিফুল ইসলাম।

তিনি জানান, চলমান উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশে ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকা ও আশপাশের জেলায় ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা অবরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির সদস্যরা সতর্ক রয়েছে।

এক দফা আদায়ের লক্ষ্যে এবং তফসিল বাতিলের দাবিতে বিএনপি ও সমমনা দলগুলো আজ মঙ্গলবার ভোর ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ১১ দফায় অবরোধ কর্মসূচি পালন করছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা