× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘুষের টাকা ফেরত দিলেন গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৩ ২২:১৫ পিএম

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩ ২২:২৯ পিএম

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। সংগৃহীত ছবি

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। সংগৃহীত ছবি

চাকরি দেওয়ার কথা বলে সাত চাকরিপ্রত্যাশীর কাছ থেকে নেওয়া সাড়ে ৯ লাখ টাকা ফেরত দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। রবিবার (১০ ডিসেম্বর) সকালে প্রতিমন্ত্রীর দুজন প্রতিনিধি রাজধানীর মিন্টো রোডে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে গিয়ে ভুক্তভোগীদের টাকা ফেরত দেন।

বিষয়টি নিশ্চিত করে প্রতিমন্ত্রী জাকির হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘যারা টাকা নিয়েছিল তাদের একজনকে ডেকে বলেছি টাকাগুলো ফেরত দেওয়া জন্য। না হলে আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এরপর শুনেছি টাকাগুলো তারা ফেরত দিয়েছে।’ 

তবে তিনি নিজে এ ঘটনার সঙ্গে জড়িত নন বলে দাবি করেছেন। প্রতিমন্ত্রী বলেন, ’আমার নির্বাচনী এলাকার কয়েক ব্যক্তি আমার নামে চাকরি দেওয়ার কথা বলে কয়েকজন চাকরিপ্রার্থীর কাছ থেকে টাকা নিয়েছিল; সেটা আমি জানতাম না।’

টাকা ফেরত পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন ভুক্তভোগী আবু সুফিয়ান। তিনি সাংবাদিকদের বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ে চাকরি দেওয়ার কথা বলে মন্ত্রীর গাড়িচালক ও এক ভাগনে টাকা নিয়েছিলেন। আমি সাতজন চাকরিপ্রার্থীর কাছ থেকে সাড়ে ৯ লাখ টাকা তুলে তাদের দিয়েছিলাম।’

আবু সুফিয়ান বলেন, ‘প্রতিমন্ত্রীর একজন প্রতিনিধি ডিবি কার্যালয়ে এসে টাকা ফেরত দিয়েছেন। ডিবির অতিরিক্ত কমিশনার (এডিসি) ফজলে এলাহী আমাদের টাকা বুঝিয়ে দিয়েছেন।’

তবে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি এডিসি ফজলে এলাহী। 

মন্ত্রীর ভাগনে লিটন ও ড্রাইভার মোমিনকে টাকা বুঝিয়ে দেন বলে জানান ভুক্তভোগীরা। 

ডিবির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মোহাম্মদ ফজলে এলাহী জানান, যারা আবু সুফিয়ানের মাধ্যমে টাকা দিয়েছিলেন তাদের সঙ্গে যোগাযোগ করা হবে এবং তারা যেন টাকা বুঝে পান সেটা নিশ্চিত করা হবে। আবু সুফিয়ানকে ওইসব ব্যক্তিদের নাম ও ফোন নম্বর দিতে বলা হয়েছে।

এর আগে ৭ ডিসেম্বর ঘুষের টাকা ফেরত দেওয়ার কথা বলে পাওনাদারদের মন্ত্রীর বাসায় ডেকে নিয়ে মারধর করা হয়। ওই দিন ভুক্তভোগী তিনজনের মধ্যে দুজন মন্ত্রীর বাসা থেকে নির্যাতিত হয়ে পালিয়ে যান। আবু সুফিয়ান নামের একজন প্রাণ বাঁচাতে মন্ত্রীর বাসার দেয়াল টপকে ডিবি কার্যালয়ে ঢুকে পড়েন। এ সময় তাকে আটক করেন ডিবি সদস্যরা। সবশেষ শুক্রবার (৮ ডিসেম্বর) আবু সুফিয়ানকে ছেড়ে দেয় ডিবি পুলিশ। এর মধ্যে মন্ত্রীর ঘনিষ্ঠজনরা আবু সুফিয়ানের সঙ্গে বিষয়টি মীমাংসার চেষ্টা করে। পরে আবু সুফিয়ানের কাছে যে পরিমাণ টাকার ডকুমেন্ট রয়েছে, সেই পরিমাণ টাকা ফেরত দেবে বলে সিদ্ধান্ত হয়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা