× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানবাধিকার দিবস

৭৫-পরবর্তী ঘটনা তুলে ধরতে বিশেষ অনুষ্ঠান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩ ২২:৫২ পিএম

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩ ২৩:০২ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ‘কত না শহীদ রক্তে করিল স্নান’ শিরোনামে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ‘মায়ের কান্না’ ও ‘অগ্নি-সন্ত্রাসের আর্তনাদ’ সংগঠনের ব্যানারে। এ অনুষ্ঠান থেকে ১৫ আগস্টের হত্যাকাণ্ড, ২১ আগস্টের গ্রেনেড হামলা, বিএনপি-জামায়াত শাসনামলে ঘটে যাওয়া নির্যাতনের চিত্রসহ পঁচাত্তর-পরবর্তী বিভিন্ন ঘটনা তুলে ধরা হবে বলে জানানো হয়েছে। 

রবিবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদসহ দলের কেন্দ্রীয় নেতা এবং পঁচাত্তর-পরবর্তী নিষ্ঠুর ঘটনার শিকার নিহতদের পরিবারের সদস্য ও সন্ত্রাসী ঘটনায় আহত ব্যক্তিরা বক্তব্য দেবেন।

আয়োজক সংগঠন দুটির পক্ষ থেকে জানানো হয়েছে, এ আলোচনাসভায় বিভিন্ন সময় একটি চিহ্নিত সন্ত্রাসী অপশক্তির মদদে বাংলাদেশে ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘন, ১৯৭৭ সালের গণফাঁসি, ২০০১ সালের নির্বাচন-পরবর্তী সহিংসতা, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা, ২০১৩-১৫সহ সাম্প্রতিক সময়ে অগ্নিসন্ত্রাসের ঘটনা তুলে ধরা হবে। মানবাধিকার দিবস উপলক্ষে রবিবার জনসভা করার ঘোষণা দিলেও নির্বাচন কমিশনের অনুমতি না পেয়ে ঘরোয়াভাবে দিবসটি পালনের সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ। 

নগর ও সহযোগীদের সঙ্গে যৌথসভা সোমবার 

আগামী সোমবার সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগসহ সব সহযোগী সংগঠনের সঙ্গে যৌথসভা করবে আওয়ামী লীগ। সভাপতিত্ব করবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা