× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জলবায়ুর ন্যায়্যতার দাবিতে দক্ষিণ এশিয়ার সাংবাদিকদের বিক্ষোভ

প্রবা প্রতিবেদক, দুবাই থেকে

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩ ২২:৩৯ পিএম

জলবায়ুর ন্যায়্যতার দাবিতে দক্ষিণ এশিয়ার সাংবাদিকদের বিক্ষোভ

জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী না হয়েও জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশগুলো। তাই উন্নত বিশ্বের কার্বন নিঃসরণের জন্য ক্ষতিগ্রস্ত দক্ষিণ এশিয়ার দেশগুলোকে অনুদান নয় ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে দুবাইয়ে কপ-২৮ সম্মেলনে বিক্ষোভ প্রদর্শন করেছে দক্ষিণ এশিয়ার সাংবাদিকরা।

সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে সম্মেলন কেন্দ্রের মিডিয়া মিট পয়েন্টের বাইরে ‘উই ওয়ান্ট ক্লাইমেট জাস্টিস’ লেখা ব্যানার হাতে দক্ষিণ এশিয়ার সাংবাদিকরা এ বিক্ষোভ প্রদর্শন করেন।

সাউথ এশিয়ান ক্লাইমেট চেইঞ্জ জার্নালিস্ট’স ফোরাম এই বিক্ষোভের আয়োজন করে।

সংগঠনটির সভাপতি ভারতীয় সাংবাদিক আশিস গুপ্তা, মহাসচিব বাংলাদেশের সাংবাদিক আসাদুজ্জামান সম্রাট, নির্বাহী সভাপতি কেরামত উল্লাহ বিপ্লব, ভাইস প্রেসিডেন্ট পাকিস্তানের রাবনেওয়াজ চৌধুরী, নেপালের শ্রীরাম সুবেদী, ইমরান ওয়াই চৌধুরীসহ আফগানিস্তান ব্যাতীত দক্ষিণ এশিয়ার সবগুলো দেশের সাংবাদিকরা বক্তব্য রাখেন।

আশিস গুপ্তা বলেন, জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য ন্যায্যতা নিশ্চিত করা না গেলে আরও বড়ো ধরনের বিপর্যয় অপেক্ষা করছে। প্রাকৃতিক দুর্যোগের বাইরেও স্বাস্থ্য ঝুঁকি ও খাদ্য নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি হয়েছে। আঞ্চলিক  সমস্যাগুলোকে মিডিয়ায় তুল ধরার পাশাপাশি সাংবাদিকদের এক্টিভিস্টদের মতো কাজ করতে হবে।

রাবনেওয়াজ চৌধুরী পাকিস্তানের সাম্প্রতিক বন্যার চিত্র তুলে ধরে বলেন, প্রাকৃতিক দুর্যোগ ঠেকাতে হলে কার্বন নিঃসরণ কমিয়ে আনার বিকল্প নেই। আমরা দোষী না হয়েও ফাঁসির কাষ্টে ঝুলতে চাই না।

আসাদুজ্জামান সম্রাট বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্যোগে প্রতি বছর ৪ লাখ লোক ক্লাইমেট রিফিউজি হয়। সাম্প্রতিক সময়ের ডেঙ্গু মহামারির জন্য তিনি জলবায়ুর পরিবর্তনকে দায়ী করেন।

তিনি বলেন, এ কারণেই সম্মেলনে  এবার স্বাস্থ্য ঝুঁকিকে প্রাধান্য দেওয়া হয়েছে।

কপ-২৮ সম্মেলন কেন্দ্রের ব্লুজোনে সাউথ এশিয়ান ক্লাইমেট চেইঞ্জ জার্নালিস্ট'স ফোরামের পক্ষ থেকে আয়োজিত প্রেস মিটে দক্ষিণ এশিয়ার জলবায়ু পরিবর্তন রোধে বিশ্ববাসীর কাছে একটি দাবিনামা তুলে ধরা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা