× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভূমি ব্যবহারে উপজেলাভিত্তিক মাস্টারপ্ল্যান করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩ ১৮:০৩ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ফটো

ভূমি ব্যবহারের জন্য উপজেলাভিত্তিক মাস্টারপ্ল্যান করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৭ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তিনি এ নির্দেশ দেন। বৈঠকে প্রধানমন্ত্রী সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এ তথ্য জানিয়েছেন।

মাহবুব হোসেন বলেন, আলোচনার চলার সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফ থেকে একটি নির্দেশনা এসেছে, সেটি হলো যে ভূমি ব্যবহারের ক্ষেত্রে আমাদের প্রত্যেক উপজেলার যেন একটি মাস্টার প্ল্যান থাকে।

তিনি বলেন, স্থানীয় সরকার বিভাগ থেকে জানানো হয়েছে, তারা এই লক্ষ্যে কাজ শুরু করেছেন। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী বলেছেন, স্বল্পতম সময়ের মধ্যে যেন কাজটি সম্পন্ন হয়। এটা থাকলে আমাদের যে উন্নয়ন কাজ হচ্ছে, সেক্ষেত্রে ভূমি ব্যবহার খুবই যৌক্তিক হবে। 

মন্ত্রিপরিষদ সচিব বলেন, যত্রতত্র যেন ঘরবাড়ি, শিল্প স্থাপন কিংবা অন্যকোনোভাবে ব্যবহার করা না হয়, সেদিকে নজর রাখতে বলছেন প্রধানমন্ত্রী। এতে ভূমি ব্যবহারের ক্ষেত্রে আমাদের একটা শৃঙ্খলা আসবে।

তিনি বলেন, আজকে মন্ত্রিসভার এবছরের অষ্টাদশ সভা হয়েছে। সরকারের বর্তমান মেয়াদের ১২৫তম বৈঠক ছিল। এখানে আজকের এজেন্ডায় মোট ১২টি বিষয় অন্তর্ভুক্ত ছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা