× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফজলে রাব্বীর প্রথম জানাজা সম্পন্ন, গাইবান্ধায় দাফন

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ২৫ জুলাই ২০২২ ১৩:০৯ পিএম

ফজলে রাব্বী মিয়ার প্রথম জানাজা সম্পন্ন

ফজলে রাব্বী মিয়ার প্রথম জানাজা সম্পন্ন

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার প্রথম জানাজা রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সম্পন্ন হয়েছে। আজ সোমবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে নানা শ্রেণি–পেশার মানুষের অংশগ্রহণে জানাজা সম্পন্ন হয়েছে। তবে জাতীয় সংসদ প্লাজায় কোভিড পরিস্থিতির কারণে জানাজা বন্ধ থাকায় ডেপুটি স্পিকারের জানাজা এখানে হচ্ছে না।

ডেপুটি স্পিকারের জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস জানান, সুপ্রিম কোর্ট থেকে মরদেহ হেলিকপ্টারে করে নেওয়া হবে গাইবান্ধায়। সেখানে ভরতখালী স্কুল মাঠে তার জানাজা শেষে পারিবারিক করবস্থানে দাফন করা হবে।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. ফজলে রাব্বী মিয়া যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বাংলাদেশ সময় দিবাগত রাত ২টার দিকে ইন্তেকাল করেন। ক্যান্সারে আক্রান্ত ডেপুটি স্পিকার নিউইয়র্কে দীর্ঘ ৯ মাস ধরে চিকিৎসাধীন ছিলেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এদিকে গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গাইবান্ধা-৫ আসনটি ২৩ জুলাই থেকে শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সংসদ সচিবালয়। গতকাল রবিবার সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আসনটি শূন্য ঘোষণা করা হয়। সংবিধান অনুযায়ী আগামী ৯০ দিনের দিনের মধ্যে এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা