× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বে বায়ুদূষণে শীর্ষ ১১ দেশ এশিয়ায়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৩ ০৯:০৫ এএম

আপডেট : ২৪ নভেম্বর ২০২৩ ১০:৫৪ এএম

লাহোরের ধোঁয়াশা দৃশ্য। ছবি : সংগৃহীত

লাহোরের ধোঁয়াশা দৃশ্য। ছবি : সংগৃহীত

বাতাস না থাকলে কোনো প্রাণেরই অস্তিত্ব থাকত না। অথচ সেই বাতাস যদি হয় দূষিত তাহলে প্রাণপ্রকৃতি কতটা সুস্থ থাকে? এমন অসংখ্য প্রশ্ন সামনে চলে আসে বাতাস নিয়ে ভাবতে গেলে! দিন দিন পরিবেশ দূষণে বদলে যাচ্ছে বিশ্বের জলবায়ু। যার প্রভাব পড়ছে প্রতিটি প্রাণীর জীবনচক্রে। আর এর মূল কারণ হচ্ছে নির্মল বাতাসের অভাব। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে দূষিত বাতাসের ক্ষেত্রে অন্য মহাদেশের তুলনায় এগিয়ে এশিয়া। সুইজারল্যান্ডভিত্তিক এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) আজ শুক্রবার (২৪ নভেম্বর) ১০০ দেশের বায়ুমানের স্কোর প্রকাশ করেছে। সেখানে শীর্ষ ১১টি দেশই এশিয়া মহাদেশের। আজ বায়ুদূষণে বিশ্বের তৃতীয় স্থানে অবস্থান করছে ঢাকা। ভোর ৫টা থেকে সকাল পৌনে ৮টা পর্যন্ত ঢাকার বায়ুমানের স্কোর ছিল ২৮২। এ স্কোরকে খুবই অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করা হয়। মাত্র ১২ স্কোর কমের কারণে ‘ঝুঁকিপূর্ণ’ অবস্থা থেকে রেহাই পেয়েছে।

তবে একিউআইয়ের তথ্যানুযায়ী, পাকিস্তানের লাহোর ৩৭৯ ও ভারতের কলকাতা ৩১৮ স্কোর নিয়ে  ঝুঁকিপূর্ণ শহেরর তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থানে অবস্থান করছে। ২৫২ স্কোর নিয়ে ভারতের দিল্লি চতুর্থ, ১৯৭ স্কোরে পাকিস্তানের করাচি পঞ্চম, ১৭৬ স্কোরে ইন্দোনেশিয়ার জাকার্তা ষষ্ঠ, ১৭৩ স্কোরে ভিয়েতনামের হ্যানয় সপ্তম, ১৭০ স্কোরে চীনের চ্যাংদো অষ্টম, ১৫৮ স্কোরে ভারতের মুম্বাই নবম, ১৫৩ স্কোরে তাইওয়ানের তাইপে দশম এবং ১৫২ স্কোরে মিয়ানমারের ইয়াঙ্গুন এগারতম অবস্থানে আছে।

অন্যদিকে নির্মল বায়ুর শহরের তালিকায় স্কোর ১৭ নিয়ে শীর্ষে অবস্থান করছে মার্কিন যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ড, কানাডার টরেন্টো, ফিনল্যান্ডের হেলসিঙ্কি, বেলজিয়ামের ব্রাসেলস, ফ্রান্সের লিয়ন।

একিউআই বায়ুর মানসূচকে ‘ভালো’ মানের বায়ুর ক্ষেত্রে স্কোর শূন্য থেকে ৫০। স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মধ্যম’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। আর ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা