× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশ পরিদর্শকের স্ত্রীর সম্পদের পাহাড়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩ ২২:৪৯ পিএম

পুলিশ পরিদর্শকের স্ত্রীর সম্পদের পাহাড়

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইড) ঢাকার সাময়িক বরখাস্তকৃত পরিদর্শক মো. সেলিম আহমেদ ও তার স্ত্রীর নামে জ্ঞাত আয়বহির্ভূত বিপুল সম্পদের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) । প্রায় সাড়ে তিন কোটি টাকা মূল্যের সম্পদ অর্জনের অভিযোগে পুলিশ পরিদর্শক সেলিম আহমেদ ও তার স্ত্রী মিসেস পুষ্প সৌরভের নামে পৃথক দুটি মামলা করেছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকালে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ মামলা দুটি করে।

দুদকের উপপরিচালক মো. আবু সাঈদ বাদী হয়ে মামলা দুটি করেন।

দুদক সূত্র জানায়, সেলিম আহমেদের স্ত্রী মিসেস পুষ্প সৌরভের নামে কোনো বৈধ আয়ের উৎস পাওয়া যায়নি। তবে দুদকের অনুসন্ধানে তার ও তার তিন সন্তানের নামে ৫ কোটি ১১ লাখ ৭২ হাজার ৪৫০ টাকা মূল্যের স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়।

দুদকের করা মামলার এজাহারে বলা হয়, মিসেস পুষ্প সৌরভ ও তার সন্তানদের নামে থাকা সম্পদের মধ্যে ২ কোটি ৯১ লাখ ৩৭ হাজার ৪৭৮ টাকা সম্পদের উৎসের বিপরীতে কোনো বৈধ উৎস দেখাতে পারেনি। এছাড়া এই সম্পদের উৎসের সঙ্গে তার স্বামী সেলিম আহমেদের আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।

এছাড়া দুদকের সম্পদ অনুসন্ধানে দেখা যায়, সেলিম আহমেদ অসাধু উপায়ে দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে ৩৪ লাখ ৪২ হাজার ৫১৬ টাকা মূল্যের জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করেন এবং তা ভোগ দখলে রাখেন।

পরস্পর যোগসাজশে একে অপরের সহায়তায় অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ ২ কোটি ৯১ লাখ ৩৭ হাজার ৪৭৮ সম্পদ অর্জনের অভিযোগে মিসেস পুষ্প সৌরভ ও জ্ঞাত আয় বহির্ভূত ৩৪ লাখ ৪২ হাজার ৫১৬ টাকা অর্জনের অভিযোগে সেলিম আহমেদের নামে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা দুটি করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা