× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচনের প্রস্তুতিতে কমনওয়েলথ পর্যবেক্ষক দল সন্তুষ্ট : ইসি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩ ১৪:৩৭ পিএম

আপডেট : ২০ নভেম্বর ২০২৩ ২৩:০০ পিএম

নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত কমনওয়েলথের চার সদস্যের প্রাক নির্বাচনী প্রতিনিধিদল। প্রবা ফটো

নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত কমনওয়েলথের চার সদস্যের প্রাক নির্বাচনী প্রতিনিধিদল। প্রবা ফটো

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত কমনওয়েলথের চার সদস্যের প্রাক নির্বাচনী প্রতিনিধিদল। রবিবার (১৯ নভেম্বর) নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের উপস্থিতিতে বৈঠক শুরু হয়।

ঘণ্টাব্যাপী বৈঠক শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসির সচিব জাহাংগীর আলম। তিনি বলেন, ‘দ্বাদশ সংসদ নির্বাচনের নির্বাচনী পদ্ধতি, বিধি-বিধান ও ভোট ব্যবস্থাপনাসহ ভোটের সার্বিক প্রস্তুতি জেনে কমনওয়েলথ সচিবালয়ের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল সন্তোষ প্রকাশ করেছে।’

ইসি সচিব বলেন, আলোচনায় রাজনৈতিক বিষয়ে কোনো আলোচনা হয়নি। প্রতিনিধিদলের প্রতিবেদনের ভিত্তিতে পর্যবেক্ষক পাঠাবে কি না সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।

প্রতিনিধিদলটির সদস্য লিনফোর্ড অ্যান্ড্রিউ (ইলেকটোরাল সাপোর্ট সেকশনের উপদেষ্টা) সাংবাদিকদের বলেন, ‘নির্বাচন কমিশন তাদের প্রস্তুতির বিষয়  জানিয়েছে। আমরা এই বিষয়টি আমাদের হেড কোয়ার্টারে জানাব, পরবর্তীতে পর্যবেক্ষক পাঠাবে কি না সেই সিদ্ধান্ত নেবে কমনওয়েলথ হেডকোয়ার্টার।’

বৈঠকে লিনফোর্ড অ্যান্ড্রিউ ছাড়াও কমনওয়েলথের রাজনৈতিক বিভাগের নির্বাহী কর্মকর্তা জিপ্পি ওজাগো, রাজনৈতিক উপদেষ্টা লিন্ডিউই মালেলেখা, সহ-গবেষণাবিষয়ক কর্মকর্তা সার্থক রয় উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ছাড়াও ইসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

জানা গেছে, এই প্রতিনিধি দলটি ২৩ নভেম্বর পর্যন্ত ঢাকায় অবস্থান করবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা