× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা আসছেন এডওয়ার্ড কেনেডি জুনিয়র

বাসস

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২২ ২০:২৮ পিএম

আপডেট : ২৪ অক্টোবর ২০২২ ২০:৪৯ পিএম

ঢাকা আসছেন এডওয়ার্ড কেনেডি জুনিয়র

আগামী ২৯ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত সপরিবারে বাংলাদেশে ঐতিহাসিক সফরে আসছেন এডওয়ার্ড এম কেনেডি জুনিয়র। যুক্তরাষ্ট্র-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে বছরব্যাপী আয়োজনের অংশ হিসেবে এ সফর অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছে ঢাকার যুক্তরাষ্ট্রের দূতাবাস। 

সোমবার (২৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এডওয়ার্ড এম কেনেডি হচ্ছেন প্রয়াত মার্কিন সিনেটর এডওয়ার্ড এম কেনেডির ছেলে ও প্রয়াত মার্কিন প্রেসিডেন্ট জনএফ কেনেডির ভাতিজা।

সফরে কেনেডি জুনিয়র মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের স্পিকার্স প্রোগ্রামের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তার পিতার জোরালো সমর্থনের উত্তরাধিকার স্মরণে বক্তৃতা করবেন। এ ছাড়া তিনি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বন্ধুত্বের প্রতীক হিসেবে তার বাবার রোপণ করা বটগাছ পরিদর্শন করবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিবন্ধীদের নাগরিক অধিকার আইনজীবী কেনেডি জুনিয়র সেন্টার ফর পাবলিক সার্ভিস অ্যান্ড দি আর্টস-এ প্রতিবন্ধীদের অধিকারের ওপর একটি বক্তৃতা দেবেন।

বাংলাদেশে এক সপ্তাহের সফরকালে কেনেডি পরিবার বিভিন্ন সাংস্কৃতিক স্থান পরিদর্শন করবেন। তিনি সুশীল সমাজের প্রতিনিধি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনসহ বাংলাদেশি সরকারি কর্মকর্তাদের সঙ্গেও দেখা করবেন।      তার পরিবারের সদস্য ড. ক্যাথেরিন ‘কিকি’ কেনেডি (স্ত্রী), টেডি কেনেডি (ছেলে), গ্রেস কেনেডি অ্যালেন (ভাতিজি) ও ম্যাক্স এলেন (ভাতিজা) তার সাথে বাংলাদেশ সফরে আসছেন।

প্রবা/ইউরি/এমআই
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা