× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিমানবাহিনীর ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদপত্র বিতরণ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩ ২০:২৭ পিএম

আপডেট : ১৬ নভেম্বর ২০২৩ ২০:৩৮ পিএম

বিমানবাহিনীর ৭০তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সে সেরা নৈপুণ্যের জন্য ফ্লাইট লেফটেন্যান্ট মির্জা মো. জুবাইর হোসেন, জিডি(পি) কে ট্রফি ও সার্টিফিকেট প্রদান করেন ভারপ্রাপ্ত বিমানবাহিনী-প্রধান এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান। প্রবা ফটো

বিমানবাহিনীর ৭০তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সে সেরা নৈপুণ্যের জন্য ফ্লাইট লেফটেন্যান্ট মির্জা মো. জুবাইর হোসেন, জিডি(পি) কে ট্রফি ও সার্টিফিকেট প্রদান করেন ভারপ্রাপ্ত বিমানবাহিনী-প্রধান এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান। প্রবা ফটো

বাংলাদেশ বিমানবাহিনীর ৭০তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদপত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ফ্লাইট সেফটি ইনস্টিটিউটে সনদপত্র বিতরণ অনুষ্ঠান হয়।

সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমানবাহিনীর ভারপ্রাপ্ত প্রধান এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণোত্তীর্ণ কর্মকর্তাদের মাঝে সনদপত্র ও ট্রফি বিতরণ করেন তিনি।

আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমানবাহিনীর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবং নাইজেরিয়া বিমানবাহিনীর সর্বমোট ১৯ জন প্রশিক্ষণার্থী এ কোর্সে অংশ নেন। প্রধান অতিথি প্রশিক্ষণোত্তীর্ণ সকল কর্মকর্তার মাঝে সনদপত্র বিতরণ করেন। কোর্সে সেরা নৈপুণ্যের জন্য ফ্লাইট লেফটেন্যান্ট মির্জা মো. জুবাইর হোসেন, জিডি(পি) কে বিমানবাহিনী প্রধান ট্রফি ও সার্টিফিকেট প্রদান করেন। সফলতার সঙ্গে প্রশিক্ষণ সমাপ্তির জন্য প্রধান অতিথি অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানান এবং পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। 

অনুষ্ঠানে বাংলাদেশ বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা