প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩ ১০:৫৭ এএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৩ ১১:১০ এএম
ফাইল ছবি
পঞ্চম দফায় বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধে প্রথম দিনে নাশকতা এড়াতে সারা দেশে ১৮১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া ঢাকা ও আশপাশের জেলায় ৩৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ৩৩ প্লাটুন এবং সারা দেশে ১৮১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া পর্যাপ্তসংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে। অবরোধে জনসাধারণের জানমালের নিরাপত্তা, নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কাজ করবে বিজিবি।‘