× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৯৭ জন সহকারী জজ নিয়োগ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩ ২১:৩৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সারাদেশে নিম্ন আদালতের জন্য ৯৭ জন সহকারী জজ নিয়োগ দিয়েছে সরকার। এ বিষয়ে  মঙ্গলবার (১৪ নভেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আগামী ১৯ নভেম্বর তাদের কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন বিচারকরা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় যোগ্যতা অর্জন করেছেন।

আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সারাদেশে নিম্ন আদালতে ৩৬ লাখ মামলা বিচারাধীন থাকায় সরকার নতুন বিচারক নিয়োগের এই প্রক্রিয়া শুরু করে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন পরীক্ষার মাধ্যমে ৯৭ জন প্রার্থীকে বাছাই করে চলতি বছরের এপ্রিলে নিম্ন আদালতের বিচারক হিসেবে নিয়োগের সুপারিশ করেছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা