× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসির নিবন্ধন পাচ্ছে আরও ২৯টি পর্যবেক্ষক সংস্থা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩ ২১:৩৮ পিএম

আপডেট : ১৪ নভেম্বর ২০২৩ ১৪:২৭ পিএম

ইসির নিবন্ধন পাচ্ছে আরও ২৯টি পর্যবেক্ষক সংস্থা

দ্বিতীয় ধাপের আবেদনের পরিপ্রেক্ষিতে আরও ২৯টি দেশি সংস্থাকে নির্বাচন পর্যবেক্ষক হিসেবে নিবন্ধন দেওয়ার জন্য বাছাই করেছে নির্বাচন কমিশন (ইসি)। দাবি-আপত্তির শুনানি শেষে তালিকা চূড়ান্ত করা হবে।

সোমবার (১৩ নভেম্বর) ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি অনুসারে, এসব সংস্থার বিরুদ্ধে কোনো দাবি আপত্তি থাকলে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে ইসি সচিবের কাছে আবেদন করতে হবে। ইতিমধ্যে প্রথম ধাপে ৬৭টি দেশি পর্যবেক্ষক সংস্থা ইসির নিবন্ধন পেয়েছে। সংখ্যায় কম হওয়ায় পুনরায় আবেদন চেয়ে দ্বিতীয়বার গণবিজ্ঞপ্তি জারি করে ইসি। প্রথমধাপে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের বিরুদ্ধে রাজনৈতিক সম্পৃক্ততার কারণে নিবন্ধন দেওয়া হয়নি। 

নতুন ২৯টি পর্যবেক্ষক সংস্থা হল- ডেভেলপমেন্ট অরগানাইজেশন অব দি রুরাল পুওর-ডরপ, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থা, সোসাইটি ফর রুরাল বেসিক নীড-স্রাবন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, ইলেকশন মনিটরিং ফোরাম, রুরাল ভিশন (আরভি, তরফসরতাজ শান্তি সংঘ (টিএসএস), পিপলস এসোসিয়েশন ফর সোস্যাল এডভান্সমেন্ট (পাশা), পাথওয়ে, এমপাওয়ারমেন্ট থ্রস্ট ল অফ দ্য কমন পিপল (এলকপ), জাগো ফাউন্ডেশন ট্রাস্ট, নাইস ফাউন্ডেশন, নারী উন্নয়ন সংস্থা, সুফিয়া হানিফ ফাউন্ডেশন, সোস্যাল অ্যাডভান্সমেন্ট কমিউনিটি অর্গানাইজেশন (সাকো), সবার তরে আমরা ফাউন্ডেশন (এসটিএএফ), বিয়ান মনি সোসাইটি, অগ্রগতি সেবা সংস্থা (অসেস), আল-কুরআন প্রচার সংস্থা (আকপস) বাংলাদেশ, ইন্টারন্যাশনাল আসফ লিগ্যাল এইড ফাউন্ডেশন, এআরডি (এসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট), বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ (বামাসপ), রাজারহাট স্বাবলম্বী সংস্থা, সংগতি সমাজ কল্যাণ সংস্থা, উদ্ভাবনী মহিলা সংস্থা, ভলান্টারি অর্গানাইজেশন ফর দি নীডি (ভন), দিনাজপুর পল্লী উন্নয়ন প্রচেষ্টা (ডিপিইউপি), সেলফ ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভ (এসডিআই) ও বেডো আর্থ সামাজিক কেন্দ্র।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা