× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘লেভেল প্লেয়িং ফিল্ড কেবল নির্বাচনকালে নয়, সব সময় দরকার’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩ ১৭:০৫ পিএম

আপডেট : ১৩ নভেম্বর ২০২৩ ১৭:১৯ পিএম

সোমবার নারী প্রগতি সংঘ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন আলোচকরা। প্রবা ফটো

সোমবার নারী প্রগতি সংঘ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন আলোচকরা। প্রবা ফটো

সকল নাগরিকের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড কেবল নির্বাচনকালে নয়, বরং সব সময় থাকা দরকার বলে মনে করেন নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর।

তিনি বলেন, ’দ্বাদশ জাতীয় নির্বাচন আসন্ন। অথচ দেশের ৭০ ভাগ নারী ও শিশুর অধিকার নিয়ে কোনো কথা নেই। সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সংসদে গিয়ে কী ভূমিকা রাখবেন, কেন মানুষ তাদের নির্বাচিত করবেএ বিষয়গুলো আলোচনায় আসছে না।’ সবচেয়ে বৈষম্যের শিকার সেই ৫০ শতাংশ নারীসমাজের ইস্যুগুলো নির্বাচনে গুরুত্ব পাবে কি না, সে বিষয়ে কথা নেই বলে মন্ত্যব্য করেছেন বাংলাদেশ নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর।

সোমবার (১৩ নভেম্বর) নারী প্রগতি সংঘের আয়োজনে রাজধানীর মোহাম্মদপুরে ’’শুধু রাজনৈতিক দলের জন্য নয়, নারী ও সংখ্যাল্প জনগোষ্ঠীসহ সকল নাগরিকের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ এবং ভীতি-সন্ত্রাস-নির্যাতনমুক্ত জেন্ডার সংবেদনশীল নির্বাচনী পরিবেশ চাই” শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রোকেয়া কবীর বলেন, ’একটি অর্থবহ নির্বাচনের জন্য জনগোষ্ঠীর অর্ধেক অংশ নারীসমাজ, দরিদ্র, ধর্মীয় ও জাতিগত সংখ্যার জনগোষ্ঠীসহ সকল নাগরিকের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হওয়া দরকার। নারীর যেমন উত্তরাধিকারে সমান অধিকার, নির্যাতনমুক্ত জীবনযাপনের অধিকার, এ ব্যাপারে তাদের মধ্যে কোনো কথা নেই। এমনকি নাগরিক সমাজের যে অংশ নির্বাচন নিয়ে হামেশাই কথা বলে, তারাও এ ব্যাপারে কথা বলছে না।’

অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন নারী নেত্রী শাহনাজ সুমি। তিনি বলেন, ’সংবাদমাধ্যমে প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যকার পাল্টাপাল্টি শোডাউন, যার কেন্দ্রে রয়েছে ক্ষমতায় আরোহণের স্বপ্ন। কিন্তু গণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যেতে হলে যে জনগণ তথা নারী-পুরুষসহ সকল নাগরিকের চাহিদা ও তাদের কল্যাণে কে কী করবে তার রূপরেখা প্রণয়ন জরুরি, এ বিষয়গুলো আলোচনায় আসছে না। নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরি এবং জনগণের সাংবিধানিক অধিকার বাস্তবায়নের বিপক্ষে সক্রিয় সকল অপশক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া নির্বাচন কমিশনের কর্তব্য। পূর্ব অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি যে এই সাংবিধানিক বর্ম থাকা সত্ত্বেও নির্বাচন এলেই দুঃখজনকভাবে দেশের জনগোষ্ঠীর এক বিরাট অংশ অসহায়বোধ করে ও হামলা-নির্যাতনের আশঙ্কায় দিনাতিপাত করে।’

এ সময় নির্বাচন কমিশনের প্রতি সাত দফা দাবি জানানো হয়। সেগুলো হলোজাতীয় নির্বাচনকে সামনে রেখে সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যথাসময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, নারী, জাতিগত ও ধর্মীয় সংখ্যার জনগোষ্ঠীর নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণ ও ভোটাধিকার নিশ্চিত করতে সহায়ক পরিবেশ সৃষ্টি করা, নির্বাচনের পূর্বে, নির্বাচনকালে ও নির্বাচনের অব্যবহিত পরে ভোটারদের, বিশেষ করে সংখ্যায় নারী ও দরিদ্র ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা, ধর্মীয় উগ্রবাদী ও জঙ্গিগোষ্ঠীর চোরাগোপ্তা হামলা ও নাশকতার ঘটনা ঘটার সম্ভাবনা আছে এমন এলাকায় বিশেষ ক্যাম্প করা, নির্বাচনে নারী, দরিদ্র ও সংখ্যায় জনগোষ্ঠীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে সকল নাগরিকের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি ও তাদের এক দিনের ভোটার নয়, বরং রাষ্ট্রের সমান নাগরিক হিসেবে মর্যাদা নিশ্চিত করা, নির্বাচনী প্রচারণায় যেকোনো আঙ্গিকে ধর্মের ব্যবহার বন্ধ করা, যদি কোনো প্রার্থী বা দল ও গোষ্ঠী নির্বাচনী প্রচারণায় বা সভা-সমাবেশে নারীবিদ্বেষী বক্তব্য দেয়, তাকে নির্বাচনে অংশগ্রহণের আযোগ্য ঘোষণা করতে হবে। এ ছাড়া প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারসহ নির্বাচন পরিচালনার সকল ক্ষেত্রে নারী কর্মকর্তাদের নিয়োগ বাড়াতে হবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা