× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় পরিচয়পত্র থাকলেই ভোটার নয়, বয়স হতে হবে ১৮ বছর বা তদূর্ধ্ব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩ ১৬:১৬ পিএম

আপডেট : ১৩ নভেম্বর ২০২৩ ১৬:৪২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

জাতীয় পরিচয়পত্র থাকলেই একজন নাগরিক ভোট দিতে পারবে না, যদি ওই ব্যক্তির বয়স ১৮ বছর বা তদূর্ধ্ব না হয়। সোমবার (১৩ নভেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ’নির্বাচন কমিশন ১৮ বছর বা তদূর্ধ্ব বয়সি বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি ১৬ ও ১৭ বছর বয়সিদেরও জাতীয় পরিচয়পত্র প্রদান করে থাকে, তবে তারা ভোটার নয়।’

মো. শরিফুল আলম বলেন, ’তিনিই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন, যিনি বাংলাদেশি নাগরিক, ১৮ বছর বা তদূর্ধ্ব বয়সি (অর্থাৎ ২০০৫ সালের ১ জানুয়ারি বা তার পূর্বে জন্মগ্রহণকারী নাগরিকগণ), সংশ্লিষ্ট ভোটার এলাকার/নির্বাচনী এলাকার অধিবাসী এবং যাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।’

তিনি আরও বলেন, ’যারা ভোট দিতে পারবে না, তারা হলো- যদি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত না থাকে, ২০০৫ সালের ১ জানুয়ারির পর জন্মগ্রহণকারী নাগরিকগণ, আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ ঘোষিত ব্যক্তি, বিশেষ ট্রাইব্যুনালে দণ্ডিত ব্যক্তি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত ব্যক্তি। সূত্র : বাসস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা