× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সারা দেশে ১৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩ ১২:১৩ পিএম

সতর্ক অবস্থানে বিজিবির সদস্যরা। প্রবা ফটো

সতর্ক অবস্থানে বিজিবির সদস্যরা। প্রবা ফটো

বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর চতুর্থ দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধে দ্বিতীয় দিনে নাশকতা এড়াতে সারা দেশে ১৮৯ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে। এছাড়া ঢাকা ও আশপাশের জেলায় ২৫ প্লাটুন বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। 

সোমবার (১৩ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ২৫ প্লাটুনসহ সারা দেশে ১৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়াও পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা বলেন, অবরোধে জনসাধারণের জানমালের নিরাপত্তা, নাশকতা সহিংসতা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কাজ করবে বিজিবি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা