প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২২ ১৩:৫২ পিএম
ফাইল ছবি
জনগণের সেবাই আওয়ামী লীগের একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতা ভোগের জন্য রাজনীতি করে না আওয়ামী লীগ।
শনিবার (২৩ জুলাই) বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জনপ্রশাসন পদক-২০২২ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে আরো বলেন, সাশ্রয়ী-মিতব্যয়ী হতে হবে, গণমাধ্যমে এ নিয়ে অনেক কথাই হবে। সমালোচনা করাই বিরোধী দলের কাজ৷ কিন্তু আমরা সঠিক পথে আছি কি না, সেই আত্মবিশ্বাস থাকতে হবে প্রজাতন্ত্রের কর্মকর্তাদের। কে কী বললো, সেটিতে নজর দিয়ে হতাশ বা বিভ্রান্ত হবার কিছু নেই। পরিস্থিতি বুঝে মানিয়ে নিতে হবে।
এবার জনপ্রশাসনে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য দশ ক্যাটাগরিতে সাতটি দলীয় এবং তিনটি প্রাতিষ্ঠানিক পর্যায়ে মোট ৩১ জন কর্মকর্তা পেয়েছেন বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-২০২২। তাদের হাতে পুরস্কার তুলে দেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।