× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তথ্য না দেওয়ায় এক কর্মকর্তা ও ২ অধ্যক্ষকে জরিমানা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩ ২১:২২ পিএম

আপডেট : ০৮ নভেম্বর ২০২৩ ২১:৫২ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইচ্ছাকৃতভাবে তথ্য না দেওয়া এবং তথ্য দিতে বিঘ্ন সৃষ্টি করায় উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা ও দুই মাদ্রাসার অধ্যক্ষকে জরিমানা করেছে তথ্য কমিশন। বুধবার (৮ নভেম্বর) তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার ড. আবদুল মালেক, তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক ও মাসুদা ভাট্টি পৃথক শুনানি শেষে জরিমানার এ আদেশ দেন।

কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তথ্য অধিকার আইন অনুযায়ী তথ্য না দেওয়ায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের সহকারী প্রকৌশলীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সতর্ক করা হয়েছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের সহকারী প্রকৌশলীকে। তথ্য সরবরাহে অবজ্ঞা, বিঘ্ন ও বাঁধা সৃষ্টি করায় চাঁদপুরের কামরাঙ্গা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষকে ৪ হাজার টাকা জরিমানা এবং একই সঙ্গে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে তথ্য কমিশন। তথ্য সরবরাহে বিঘ্ন সৃষ্টি করায় অপর একটি অভিযোগে রংপুরের তারাগঞ্জ উপজেলার বটতলী নমিরুলুম দাখিল মাদ্রাসার সুপারকে (ভারপ্রাপ্ত) ৩ হাজার টাকা জরিমানা করা হয়।  

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তথ্য কমিশনে বুধবার সাতটি অভিযোগের শুনানি করে নিষ্পত্তি করা হয়েছে বলে জানানো হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা