× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দূরপাল্লার গণপরিবহন ও পণ্য পরিবহনের নিরাপত্তায় র‍্যাবের এসকর্ট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩ ১৫:১৯ পিএম

আপডেট : ০৮ নভেম্বর ২০২৩ ১৫:৪২ পিএম

পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। প্রবা ফটো

পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। প্রবা ফটো

দূরপাল্লার গণপরিবহন ও পণ্য পরিবহনে নিরাপত্তায় এসকর্ট সেবা দিচ্ছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এছাড়া দেশব্যাপী সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাবের ৪৬০টি টহল দল মাঠে রয়েছে। 

বুধবার (৮ নভেম্বর) দুপুরে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, আজ সকালে চট্টগ্রাম থেকে আসা তেলবাহী লরির কনভয়কে এসকর্টের মাধ্যমে রংপুরে অবস্থিত তেলের ডিপোতে পৌঁছে দিয়েছে র‍্যাব-১৩। এছাড়াও যাত্রী ও পণ্য পরিবহনে নিরাপত্তা প্রদানে দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহন ও পণ্য পরিবহনকে এসকর্ট সেবার মাধ্যমে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দিয়েছে র‍্যাব।

কমান্ডার খন্দকার আল মঈন বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিকে কেন্দ্র করে জনজীবন স্বাভাবিক রাখা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে র‌্যাব। এছাড়া রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষা করতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে। 

তিনি বলেন, দুষ্কৃতিকারী ও স্বার্থান্বেষী মহলের  সহিংসতা ও নাশকতা প্রতিরোধ ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে ১৬০টি টহলসহ সারা দেশে র‍্যাবের সাড়ে ৪৬০টি টহল দল মোতায়েন রয়েছে। এছাড়াও গুরুত্বপূর্ণ স্থানসমূহে র‍্যাব ফোর্সেস এর রোবাস্ট টহল পরিচালিত হচ্ছে। 

গত কয়েকদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মহাসড়কে অগ্নিসংযোগ, গণপরিবহনও ব্যক্তিগত পরিবহনে ভাঙচুর এবং অগ্নিসংযোগসহ দেশব্যাপী বিভিন্ন ধরণের সহিংসতা ও নাশকতার ঘটনা ঘটছে। এ ঘটনায় জড়িতদেরকে সিসিটিভি ফুটেজ, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিও ফুটেজ এবং সংশ্লিষ্ট তথ্যাদি বিশ্লেষণ করে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী বাড়ানোসহ কার্যক্রম পরিচালনা করছে র‍্যাব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা