× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অতিরিক্ত ডিআইজি হলেন ১৫২ কর্মকর্তা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৩ ১৩:৫৮ পিএম

আপডেট : ০৭ নভেম্বর ২০২৩ ১৫:১৫ পিএম

অতিরিক্ত ডিআইজি হলেন ১৫২ কর্মকর্তা

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন পুলিশের আরও ১৪০ কর্মকর্তা। তাদের সুপারনিউমারিতে গ্রেড-৪ এ পদোন্নতি দেওয়া হয়েছে। এর আগে সোমবার (৬ নভেম্বর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন পুলিশের ১২ কর্মকর্তা।

সোমবার (৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হলেও বিষয়টি আজ মঙ্গলবার (৭ নভেম্বর) জানা যায়। এতে সই করেছেন মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুবুর রহমান শেখ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের পত্রে উল্লিখিত সব আনুষ্ঠানিকতা পালন শেষে সৃষ্ট ১৪০টি সুপারনিউমারারি পদের বিপরীতে উপরোক্ত কর্মকর্তাদের বর্ণিত পদোন্নতি প্রদান করা হলো।

যেসব কর্মকর্তা মিশন, শিক্ষাছুটি/প্রেষণ ও লিয়েনে কর্মরত আছেন সেসব কর্মকর্তা মূল কর্মস্থলে যোগদানের পর তাদের পদোন্নতি কার্যকর হবে এবং প্রকৃত যোগদানের তারিখের আগে কোনো আর্থিক সুবিধা প্রাপ্য হবেন না।

এতে আরও বলা হয়েছে, পদগুলোতে কর্মরত পদধারীদের পদোন্নতি, অবসর, অপসারণ বা অন্য কোনো কারণে পদশূন্য হলে তা স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে এবং পদ সৃজনের তারিখ থেকে ১৪০টি সুপারনিউমারারি পদের মেয়াদ হবে এক বছর।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা স্বপদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন এবং জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয় ওই বিজ্ঞপ্তিতে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা