× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশে বিরোধীদের গ্রেপ্তার নিয়ে ইইউর উদ্বেগে যুক্তরাষ্ট্রও একমত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩ ২০:৪৪ পিএম

আপডেট : ০৭ নভেম্বর ২০২৩ ০১:০৯ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বাংলাদেশে বিরোধী দলের নেতাকর্মীদের আটক ও গ্রেপ্তার নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জানানো নিন্দার সঙ্গে একমত পোষণ করেছে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস। রবিবার (৫ নভেম্বর) ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল সামাজিকমাধ্যম এক্সে এক পোস্টে নিন্দা জানান।

সোমবার ওই পোস্ট শেয়ার করে একমত পোষণ করে যুক্তরাষ্ট্র দূতাবাস। বোরেলের টুইট শেয়ার করে মার্কিন দূতাবাসের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টের পোস্টে লেখা হয়, আমরাও একমত।

এর আগে রবিবার জোসেপ বোরেল তার পোস্টে বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচনের উপায় বের করার আহ্বান জানান। 

তিনি লেখেন, বাংলাদেশে আট হাজারের বেশি বিরোধীদলীয় নেতাকর্মী গ্রেপ্তারে উদ্বেগ জানাচ্ছি। প্রতিটি মামলায় অবশ্যই ন্যায়বিচার হতে হবে। আমরা সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকতে উৎসাহিত করি। অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য একটি শান্তিপূর্ণ উপায় বের করা খুবই গুরুত্বপূর্ণ। যা গণতন্ত্র, মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার সহায়ক হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা