× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেট্রোরেলে সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী

নিজেকে উৎসর্গ করেছি এদেশের মানুষের কল্যাণে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩ ১৬:৫৭ পিএম

আপডেট : ০৪ নভেম্বর ২০২৩ ১৭:০৬ পিএম

মেট্রোরেলে চড়ে আগারগাঁও থেকে মতিঝিল যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকালে। ছবি : ফোকাস বাংলা

মেট্রোরেলে চড়ে আগারগাঁও থেকে মতিঝিল যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকালে। ছবি : ফোকাস বাংলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাঙালি জাতিকে একটা উন্নত সমৃদ্ধ জীবন দেওয়ার জন্য বাংলাদেশ স্বাধীন করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এদেশের মানুষ শান্তিতে থাকলে বঙ্গবন্ধুও শান্তি পাবেন, খুশি হবেন।

তিনি বলেন, ‘আমার একটাই প্রত্যয়, আমি বাবার স্বপ্ন বাস্তবায়ন করব। আমার আমিত্ব বলে কিছু নেই আমি নিজেকে উৎসর্গ করেছি, এদেশের মানুষের কল্যাণে। মানুষ যখন শান্তি পাবে, তখন আমার বাবাও শান্তি পাবে।

শনিবার (৪ নভেম্বর) বিকালে মেট্রোরেলে চড়ে আগারগাঁও থেকে মতিঝিল যাওয়ার পথে সাংবাদিকদের এসব কথা বলেন প্রধানমন্ত্রী। 

এদিন দুপুর আড়াইটার দিকে সবুজ পতাকা উড়িয়ে আগারগাঁও স্টেশন থেকে আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপরই বেলা পৌনে তিনটার দিকে তিনি মেট্রোরেলে চড়ে মতিঝিলের উদ্দেশে যাত্রা করেন। মেট্রোরেলে যাত্রার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, ‘সাধারণ মানুষ যাতে দ্রুত যাতায়াত করতে পারে, ট্রাফিক জ্যাম থেকে মুক্তি পায়, কর্মঘণ্টা বাঁচে সে উদ্দেশ্য নিয়েই আমরা যোগাযোগ ব্যবস্থা উন্নতি করার চেষ্টা করেছি। আজকে আমরা উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু করেছি। মতিঝিল থেকে কমলাপুর রেলস্টেশন পর্যন্ত এক্সটেনশন চালু করব।’

তিনি বলেন, ‘আমি ধন্যবাদ জানাই জাপান সরকারকে; বিশেষ করে সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রণালয় ও মন্ত্রীকে, পাশাপাশি এই মেট্রোরেল নির্মাণকাজে যত শ্রমিক ও আরও যারা কাজ করেছে তাদের সবাইকে আজকে ধন্যবাদ জানাই। আমি শুভেচ্ছা জানাই এই কারণে যে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কোভিডকালীন সময়েও তারা কাজ করে দ্রুত এটি সম্পন্ন করেছে।’

দেশের মানুষের কাছে প্রত্যাশা কী– প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষের প্রতি আকাঙ্ক্ষা থাকবে স্বাধীন দেশের নাগরিক হিসেবে তারা যেন আত্মমর্যাদা নিয়ে চলেন। যারা অগ্নিসন্ত্রাসী তাদের প্রত্যাখ্যান করবেন। সেটাই চাই। আমরা শান্তিতে বিশ্বাস করি, সৌহার্দ্যে বিশ্বাস করি। শুধু দেশে না, আন্তর্জাতিক পর্যায়েও—আমরা সকলের সঙ্গে বন্ধুত্ব কারও সঙ্গে বৈরিতা নয় এটা নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। সেভাবেই এগিয়ে যেতে চাই।’

তিনি বলেন, ‘এ সমস্ত দুর্বৃত্ত যারা, পুলিশকে পিটিয়ে মারে, মানুষ মারে, আগুন দিয়ে পুড়িয়ে মারে এদের যেন মানুষ প্রত্যাখ্যান করেন। এদের বিরুদ্ধে যেন প্রতিরোধ গড়ে তোলে। এটাই আমার দেশের মানুষের প্রতি আহ্বান।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা