× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হেমায়েতপুর-গুলশান মেট্রোরেল লাইন নির্মাণকাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩ ১৫:৫৩ পিএম

আপডেট : ০৪ নভেম্বর ২০২৩ ১৬:২৬ পিএম

মেট্রোরেলের এমআরটি লাইন-৫ (উত্তর রুট) -এর নির্মাণকাজ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকালে মতিঝিল স্টেশনে। ছবি : ফোকাস বাংলা

মেট্রোরেলের এমআরটি লাইন-৫ (উত্তর রুট) -এর নির্মাণকাজ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকালে মতিঝিল স্টেশনে। ছবি : ফোকাস বাংলা

মেট্রোরেলের হেমায়েতপুর-গুলশান পর্যন্ত এমআরটি লাইন-৫ (উত্তর রুট)-এর নির্মাণকাজ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৪ নভেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে ফিতা কেটে ও সবুজ পতাকা উড়িয়ে এই লাইনের উদ্বোধন করেন তিনি।

এর আগে এদিন দুপুর আড়াইটার দিকে সবুজ পতাকা উড়িয়ে আগারগাঁও স্টেশন থেকে আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপরই বেলা পৌনে তিনটার দিকে তিনি মেট্রোরেলে চড়ে মতিঝিলের উদ্দেশে যাত্রা করেন। মেট্রোরেলের দ্বিতীয় পর্বের যাত্রী হিসেবে প্রধানমন্ত্রী ১০ নম্বর কোচটিতে চেপে বসেন। এ সময় তার সফরসঙ্গীরা সবাই ট্রেনে ওঠেন। আধা ঘণ্টার কম সময়ে বেলা ৩টা ৬ মিনিটে ট্রেনটি প্রধানমন্ত্রীসহ তার সফরসঙ্গীদের নিয়ে মতিঝিল স্টেশনে পৌঁছায়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ জানিয়েছে, এমআরটি লাইন-৫ এর দৈর্ঘ ১৯ দশমিক ৬ কিলোমিটার। এই লাইন হেমায়েতপুর থেকে গাবতলি-টেকনিক্যাল-মিরপুর ১- মিরপুর ১০- মিরপুর ১৪- কচুক্ষেত- বনানী-গুলশান২- নতুন বাজার-ভাটারা গুলশান পর্যন্ত ২০ কিলোমিটার। ৪১ হাজার ২৩৯ কোটি টাকার এই প্রকল্পের কাজ শেষ হবে ২০২৮ সাল।

এমআরটি লাইন-৫ এর প্রস্তাবিত স্টেশন ১৪টি। এগুলো হলো হেমায়েতপুর, বালিয়ারপুর, মধুমতি, আমিন বাজার, গাবতলি, দারুসালাম, মিরপুর-১, মিরপুর-১০, মিরপুর-১৪, কচুক্ষেত, বনানী, গুলশান-২, নতুন বাজার ও ভাটারা। এলিভেটেড সেকশন হেমায়েতপুর থেকে আমিন বাজার এবং নতুন বাজার থেকে ভাটারা পর্যন্ত ৬ কিলোমিটার। শহরের ভেতরে আমিন বাজার থেকে নতুন বাজার পর্যন্ত মেট্রোরেল আন্ডারগ্রাউন্ড দিয়ে চলাচল করবে।

বাংলাদেশের প্রথম মেট্রোরেল রুট এমআরটি লাইন-৬ উত্তরার দিয়াবাড়ী থেকে কমলাপুর পর্যন্ত বিস্তৃত। এর মধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশটি ২০২২ সালের ২৮ ডিসেম্বর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই পথে ৯টি স্টেশন রয়েছে। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত ১ দশমিক ১৬ কিলোমিটার বর্ধিত অংশ ২০২৪ সালের জুনের মধ্যে শেষ হবে বলে জানা গেছে।

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) মেট্রোরেল নির্মাণ করছে এবং প্রকল্পে সহজ শতে ঋণসহায়তা দিচ্ছে। জাইকা প্রকল্পের জন্য ১৯ হাজার ৫০০ কোটি টাকা দিয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা