× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হজ প্যাকেজের খরচ কমল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩ ১৪:৩৪ পিএম

আপডেট : ০২ নভেম্বর ২০২৩ ১৫:৫৪ পিএম

ধর্ম মন্ত্রণালয়ে হজ ব্যবস্থাপনা নির্বাহী কমিটির সভায় সভাপত্বি করেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। প্রবা ফটো

ধর্ম মন্ত্রণালয়ে হজ ব্যবস্থাপনা নির্বাহী কমিটির সভায় সভাপত্বি করেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। প্রবা ফটো

আগামী বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার প্যাকেজ ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। যা গত বছরের থেকে ৯২ হাজার ৪৫০ টাকা কম। এবার বিমান ভাড়া ২ হাজার ৯৯৭ টাকা কমিয়ে ১ লাখ ৯৪ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছর হজ প্যাকেজের মূল্য ছিল ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা।

বৃহস্পতিবার (২ নভেম্বর) বেলা ২টায় ধর্ম মন্ত্রণালয়ে হজ ব্যবস্থাপনা নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ১৪৪৫ হিজরি সালের ৯ যিলহজ তারিখে চাঁদ দেখা সাপেক্ষে ২০২৪ সালের ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার হজযাত্রী ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন। এ মধ্যে সরকারি মাধ্যমের কোটা ১০ হাজার ১৯৮ জনের আর বেসরকারি এজেন্সির কোটা ১ লাখ ১৭ হাজার জনের।

গত বছর সরকারিভাবে হজের একটি প্যাকেজ থাকলেও এবার দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। সাধারণ প্যাকেজের পাশাপাশি বিশেষ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৯ লাখ ৩৬ হাজার৩২০ টাকা।

বিশেষ হজ প্যাকেজ সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, অতিরিক্ত অর্থ প্রদান করে মক্কার হোটেলে ২ ও ৩ সিটের রুম গ্রহণ করা যাবে। মক্কায় হারাম শরীফের চত্ত্বর হতে সর্বোচ্চ ৮০০ মিটারের মধ্যে উন্নতমানের হোটেল এবং মদিনায় মারকাজিয়া এলাকায় আবাসন ব্যবস্থা। ১ রুমে সর্বোচ্চ ৪ সিট থাকবে। মিনায় ক্যাটাগরির তাবুতে আবাসন ও বুফে খাবার ব্যবস্থা এবং মিনা-আরফাহ মুজদালিফা-মিনায় যাতায়াতে প্রত্যেক হজযাত্রীর জন্য বাসে সিট নিশ্চিতকরণ করা হবে।

সরকারি মাধ্যমের সাধারণ প্যাকেজ মূল্যের সাথে সামঞ্জস্য রেখে হজ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) বেসরকারি মাধ্যমের হজযাত্রীদের জন্য হজ প্যাকেজ ঘোষণা করবে বলেও জানান তিনি। মো. ফরিদুল হক খান বলেন, হাবও হজযাত্রীদের জন্য অনুরূপ সুযোগ-সুবিধা নিশ্চিত করবে। উন্নতমানের বাড়ি এবং অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির মাধ্যমে এজেন্সি একাধিক প্যাকেজ ঘোষণা করতে পারবে।

দ্রুত বিজ্ঞপ্তি প্রচারের মাধ্যমে হজযাত্রীর নিবন্ধন কার্যক্রম শুরু করা হবে উল্লেখ করে তিনি আরও বলেন, আগামী বছরের পহেলা মার্চ থেকে হজ ভিসা ইস্যু শুরু হবে আর ৯ মে থেকে হজ ফ্লাইট শুরু হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা