× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে মাঠে বিজিবি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩ ১১:১৮ এএম

আপডেট : ০২ নভেম্বর ২০২৩ ১১:৩৭ এএম

পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে মাঠে বিজিবি। ছবি : সংগৃহীত

পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে মাঠে বিজিবি। ছবি : সংগৃহীত

বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধের শেষ দিনেও দাবি আদায়ের আন্দোলনে নেমেছে পোশাক কারখানার শ্রমিকরা। তাই নাশকতা এড়াতে ঢাকা ও আশপাশ এলাকায় পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট এলাকাগুলোয় টহল শুরু করেছেন বিজিবি সদস্যরা।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা ও আশপাশ এলাকায় কারখানার নিরাপত্তায় বিপুলসংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে। আশুলিয়ায় আর্মার্ড পারসোনেল ক্যারিয়ারসহ (এপিসি) লে. কর্নেল রেজাউল কবির এবং মেজর মাহফুজের নেতৃত্বে একটি দল ওই এলাকার দায়িত্ব পালন করছে।

এ ছাড়া সাভারে মেজর হাবিব ইবনে জাহান, মিরপুরে লে. কর্নেল সামিউল এবাদ খান ও মেজর আববার, রামপুরায় এডি মনছুর আলী, আবদুল্লাহপুর-টঙ্গীতে এডি জিয়াউর রহমানের নেতৃত্বে একটি দল নিরাপত্তার দায়িত্বে নিয়েজিত রয়েছে।

এদিকে গাজীপুর-কোনাবাড়ী এলাকায় আর্মার্ড পারসোনেল ক্যারিয়ারসহ (এপিসি) লে. কর্নেল রফিকুল ইসলাম ও মেজর ফারদীন ফাহিম দায়িত্বে রয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা