× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৩ নভেম্বর ‘জাতীয় শোক দিবস’ ঘোষণার দাবি সোহেল তাজের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩ ১৮:১৩ পিএম

আপডেট : ০১ নভেম্বর ২০২৩ ১৮:২০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদসহ জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছিল। সেই দিনটিকে স্মরণ করে প্রতি বছর ৩ নভেম্বর জেল হত্যা দিবস হিসেবে পালন করা হয়। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ জেলহত্যা দিবসকে ‘জাতীয় শোক দিবস’ ঘোষণা করে রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি জানিয়েছেন।

সোহেল তাজ তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ দাবি জানান। একই সঙ্গে তিনি জানান, জেলহত্যা দিবসকে ‘জাতীয় শোক দিবস’ ঘোষণা করাসহ তিন দফা দাবিতে আগামীকাল বৃহস্পতিবার গণভবনের উদ্দেশ্যে পদযাত্রা করবেন।

তিনি বলেন, ‘৩ নভেম্বর কলঙ্কময় জেল হত্যা দিবস। দেখতে দেখতে ৪৮ বছর পার হয়ে গেলো, অথচ এখন পর্যন্ত জাতির এই চার বীর যাদের নেতৃত্বে সফলভাবে মহান মুক্তিযুদ্ধ পরিচালিত হলো, যাদের নেতৃত্বে আমরা বাংলাদেশ নামে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেলাম এবং যাদের প্রচেষ্টায় জাতির জনক বঙ্গবন্ধুকে বাংলার বুকে ফিরে পেলাম- আজ অবধি রাষ্ট্রীয়ভাবে তাদের কোনো স্বীকৃতি নাই। এটা মেনে নেওয়া যায় না!’

একই সঙ্গে তিনটি দাবি তুলে ধরে তিনি লেখেন, যেহেতু ১০ই এপ্রিল, ১৯৭১ স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় সেহেতু বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র (প্রজাতন্ত্র) হিসেবে জন্ম লাভ করে তাই এই দিনটিকে ‘প্রজাতন্ত্র দিবস’ ঘোষণা করতে হবে; ৩রা নভেম্বর জেল হত্যা দিবসকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করে রাষ্ট্রীয়ভাবে পালন করতে হবে এবং জাতীয় চার নেতাসহ মহান মুক্তিযুদ্ধের সকল বেসামরিক ও সামরিক সংগঠক, পরিচালক, অমর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের নাম, অবদান ও জীবনীসহ মুক্তিযুদ্ধের সঠিক ও পূর্ণাঙ্গ ইতিহাস যথাযথ মর্যাদা ও গুরুত্বের সঙ্গে সর্বস্তরের পাঠ্যপুস্তকে ও সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে।

এসব দাবি যৌক্তিক উল্লেখ করে তিনি বলেন, ‘আমি মনে করি, আমার এই তিন দাবি ন্যায্য ও যৌক্তিক এবং এটা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকলের প্রাণের দাবি।’

এ লক্ষ্যে কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন, বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকাল ৩টায় জাতীয় সংসদ ভবনের সামনে (দক্ষিণ দিকে মানিক মিয়া এভিনিউ সংলগ্নে) আমি অবস্থান নিব। জাতীয় সংসদ ভবনের সামনে থেকে (মানিক মিয়া এভিনিউ) বিকাল সাড়ে ৩টায় গণভবনের উদ্দেশ্যে হেঁটে যাত্রা শুরু করব। এই সমাবেশে স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে অংশগ্রহণ করার জোর আহ্বানও জানান তিনি।

গেল বছরের ১০ এপ্রিল একই দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে থেকে গণভবনের উদ্দেশ্যে পদযাত্রা করেন দেশের প্রথম প্রধানমন্ত্রীর ছেলে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা